কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর আগের দিনই বিষাদের সুর। মণ্ডপ উদ্বোধনের কিছুক্ষণ আগেই অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখতে হল পুজো কমিটির সদস্যদের। কিছুই করার ছিল না তাঁদের। 

আজ, শনিবার সন্ধ্যায় এমনই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার যশোরাকালী বাজারে। সেখানকার একটি কালীপুজোর মণ্ডপে এদিন বিকেলে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে গোটা মণ্ডপ পুড়ে যায়। হতাহতের কোনও ঘটনা না ঘটলেও বিপুল টাকার ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গেলেও কিছুই করতে পারেনি। দাউ দাউ করে জ্বলে ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা মণ্ডপ। 

আরও পড়ুন: ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সূত্রের খবর, কালীপুজোর মণ্ডপটির বাজেট ছিল প্রায় ৩০ লক্ষ টাকা। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের। অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এদিনই মণ্ডপটির উদ্বোধন হওয়ার কথা ছিল। তার আগেই সব শেষ। ৫৯ বছরে পা দিয়েছিল পাঁশকুড়া থানার অন্তর্গত যশোরাকালী বাজারের এই পুজোটি।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের