ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  মধ্যপ্রাচ্যে ফের ভয়াবহ সংঘর্ষের ছবি। ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি আরবের বিমান হামলায় শিশু-সহ অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। নিহতদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রক। 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের রাজধানী সানা থেকে কিছুটা দূরে আল-শারিয়া গ্রামে এই হামলা চালানো হয়। হুথি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবার দাবি, হামলায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হুথি স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র আনিস আলাসবাহির দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১২ জন পুরুষ, ৮ জন মহিলা এবং ১৩ জন শিশু রয়েছেন। উদ্ধারকাজ চলাকালীন উদ্ধারকারীদের উপরেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সানার একটি হাসপাতালের অধিকর্তা জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় বহু মানুষকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে অনেকের মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত রয়েছে। তবে হামলার দায় নিয়ে এখনও স্পষ্ট কোনও বক্তব্য দেয়নি সৌদি আরব। 

আরও পড়ুনঃ মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

উল্লেখ্য, গত জুলাই মাসে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই ইয়েমেনে পরিস্থিতি ক্রমশ জটিল হয়েছে। ২০২২ সালে রাষ্ট্রপুঞ্জের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিও ভেঙে পড়েছে। নতুন করে সংঘর্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা