দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন বছর নিশ্চিন্তে মোবাইল রিচার্জ! একেবারে ১০ হাজার টাকা খরচ করলেই মিলবে দীর্ঘমেয়াদি পরিষেবা। শুধু আনলিমিটেড কলিং বা ইন্টারনেট নয়, সঙ্গে থাকছে OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন, ক্লাউড স্টোরেজ এবং ডিজিটাল ডিজাইনিংয়ের সুবিধাও। বারবার রিচার্জের ঝামেলা থেকে মুক্তি দিতে প্রিপেড গ্রাহকদের জন্য বিশেষ তিন বছরের প্ল্যান নিয়ে এল Reliance Jio। ৭ নভেম্বর থেকে দেশজুড়ে এই প্ল্যান চালু হয়েছে। কী কী সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানে? এক নজরে জেনে নিন।

কী কী সুবিধা মিলবে?

জিওর ১০ হাজার টাকার এই প্রিপেড প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি হাইস্পিড ডেটা পাওয়া যাবে। অর্থাৎ তিন বছরে মোট ২,৭৩৭.৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ থাকছে। পাশাপাশি জিও ব্যবহারকারী গ্রাহকদের জন্য রয়েছে আনলিমিটেড 5G ডেটার সুবিধা। তবে এর জন্য 5G স্মার্টফোন এবং সংশ্লিষ্ট এলাকায় জিওর True 5G নেটওয়ার্ক থাকা প্রয়োজন। দৈনিক নির্ধারিত হাইস্পিড ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৬৪ Kbps হবে। শুধু ইন্টারনেট নয়, তিন বছর ধরে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও মিলবে। সঙ্গে প্রতিদিন ১০০টি SMS পাঠানো যাবে। অর্থাৎ কলিং, ইন্টারনেট এবং মেসেজিংয়ের জন্য আলাদা করে কোনও প্ল্যান নেওয়ার প্রয়োজন নেই।

OTT ও অন্যান্য ডিজিটাল সুবিধা

এই রিচার্জের সঙ্গে বিনোদনের জন্য থাকছে JioHotstar Mobile + Hollywood সাবস্ক্রিপশন। এর মাধ্যমে বিভিন্ন সিনেমা, ওয়েব সিরিজ এবং অন্যান্য বিনোদনমূলক কনটেন্ট দেখার সুযোগ পাবেন গ্রাহকরা। এ ছাড়াও থাকছে JioAICloud-এর মাধ্যমে বিনামূল্যে ৫০ জিবি ক্লাউড স্টোরেজ। সেখানে ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় নথি সংরক্ষণ করতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি ১২ মাসের জন্য বিনামূল্যে Canva Pro Lite সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে। এই সাবস্ক্রিপশনের মূল্য ১,৫৯০ টাকা। তবে মনে রাখতে হবে, Canva Pro Lite-এর সুবিধা তিন বছরের জন্য নয়, শুধুমাত্র প্রথম ১২ মাসের জন্য পাওয়া যাবে। থাকছে JioTV ব্যবহারের সুবিধাও। 

দিনে কত টাকা খরচ পড়বে?

এককালীন ১০ হাজার টাকা খরচ শুনতে বেশি মনে হলেও তিন বছরের হিসাব করলে ছবিটা কিছুটা আলাদা। ১,০৯৫ দিনের ভ্যালিডিটি অনুযায়ী প্রতিদিন খরচ পড়বে প্রায় ৯.১৩ টাকা। অর্থাৎ মাসের হিসাবে প্রায় ২৭৮ টাকা।

কোথা থেকে করবেন রিচার্জ?

গ্রাহকরা MyJio অ্যাপ, জিওর অফিসিয়াল ওয়েবসাইট Jio.com, জিও স্টোর এবং অন্যান্য রিচার্জের দোকান থেকে এই প্ল্যান নিতে পারবেন। তবে একবারে ১০ হাজার টাকা খরচ করার আগে নিজের ডেটা ব্যবহারের প্রয়োজন এবং জিওর নেটওয়ার্ক পরিষেবা যাচাই করে নেওয়া জরুরি। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন একই নম্বর ব্যবহার করেন এবং বারবার রিচার্জের ঝামেলা এড়াতে চান, তাঁদের কাছে এই প্ল্যান আকর্ষণীয় হতে পারে।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩