হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: তীর্থযাত্রার উদ্দেশ্যে হরিদ্বারের পথে রওনা হয়েছিলেন বেশ কয়েকজন তীর্থযাত্রী। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই পথের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। উত্তরপ্রদেশের মুজফফরনগরে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা  মেরে রাস্তায় উল্টে যায় গাড়ি। তারপরেই তাতে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা গ্রাস করে গাড়ির ভিতরে থাকা সকল যাত্রীকে।  গাড়ির ভিতরে থাকা পাঁচজনেরই মৃত্যু হয়েছে।  এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গিয়েছে, হরিয়ানা থেকে হরিদ্বারের উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। সোমবার (৯ নভেম্বর) ভোররাতে উত্তরপ্রদেশের মুজফফরনগরের তিতাবি থানা এলাকার মধ্যে দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর সজোরে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার তীব্রতায় গাড়িটি রাস্তার উপর উল্টে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। ভিতরে থাকা যাত্রীরা বেরিয়ে আসার সুযোগও পাননি ।  

আরও পড়ুন: বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় স্থানীয় পুলিশ। কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, গাড়ির গতিবেগ কত ছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত সকলেই হরিয়ানার জিন্দ জেলার বাসিন্দা। নিহতদের মধ্যে ১০ থেকে ১২ বছর বয়সী একটি শিশুও রয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের শনাক্ত করার চেষ্টা চলছে।  

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩