দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

Share:

নিজস্ব প্রতিনিধি: চারদিকে তখন উৎসবের আলো, আকাশজুড়ে আতশবাজির রোশনাই। আনন্দে মেতে উঠেছিল পরিবার থেকে পাড়া-প্রতিবেশী। কিন্তু সেই আনন্দ যে মুহূর্তের মধ্যে কান্না আর শোকের ছায়ায় ঢেকে যাবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। বাজি ফাটানোর আনন্দই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল একরত্তি শিশুর জীবনে। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল মাত্র ১০ বছরের এক বালক। যে বয়সে বন্ধুদের সঙ্গে খেলাধুলো করে, হাসি-আনন্দে বড় হয়ে ওঠার কথা, সেই বয়সেই চিরতরে থেমে গেল তার জীবন। 

মৃত শিশুর নাম ঋষি (১০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার (৮ নভেম্বর) রাতে দীপাবলি উদযাপনের সময় বাড়ির সামনেই পরিবারের সদস্যদের সঙ্গে বাজি ফাটাচ্ছিল খুদে। রাত প্রায় ৯টা ৪৫ মিনিট নাগাদ একটি রকেট (এক প্রকার আতশবাজি) জ্বালানোর চেষ্টা করছিল ঋষি। সেটি আকাশে না উঠে হাতের মধ্যে ফেটে যায়। বিস্ফোরণের জেরে তার বুকে গুরুতর আঘাত লাগে।পরিবারের সদস্যরা প্রথমে ভেবেছিলেন, হয়তো সামান্য পুড়ে গিয়েছে শিশুটি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নরেলার সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে পৌঁছলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাত প্রায় ১০টা ৫০ মিনিট নাগাদ হাসপাতালের তরফে পুলিশকে মৃত্যুর খবর জানানো হয়। ছেলের মৃত্যুর খবর শুনেই জ্ঞান হারান তাঁর বাবা। 

আরও পড়ুন: NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি 

ঋষির পরিবারের অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও যথাযথ চিকিৎসা পায়নি সে। শিশুটির দাদা মোহিতের দাবি, জরুরি পরিস্থিতিতেও চিকিৎসকেরা দ্রুত এগিয়ে আসেননি। চিকিৎসায় গাফিলতির কারণেই শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি বলে অভিযোগ পরিবারের। ঋষির মা অঞ্জলিও হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক