মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

Share:

নিজস্ব প্রতিনিধি: জলীয় বাষ্পপূর্ণ পূবালি বাতাসের দাপটে রাজ্যে আগামিকাল, মঙ্গলবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। ভাইফোঁটাতে সেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ, সোমবার বিকেলে হাওয়া অফিসের তরফে বুলেটিনে জানানো হয়েছে, আগামিকাল, মঙ্গলবার শহরে সকালের তাপমাত্রা থাকতে পারে ২২.৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে।

উপগ্রহ চিত্র আজ, সোমবার বিকেলের পর দেখা যাচ্ছে পূবালি বাতাস ধীরে ধীরে প্রভাব বিস্তার শুরু করেছে। যা উর্দ্ধ বায়ুমন্ডলে 200 hPa পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে যুক্তয এর ফলে আন্দামান থেকে বাংলাদেশ লাগোয়া উপকূল পর্যন্ত ঘন মেঘের সঞ্চার হচ্ছে। এই ধরণের সিস্টেম মূলতঃ পূর্ব উত্তর -পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিমে অগ্রসর হয় উত্তর গোলার্ধে যাবে। এর জেরে এদিন রাতে থেকেই আগামী ৪৮ ঘন্টায় বাংলাদেশ লাগোয়া সুন্দরবন ও পশ্চিমবঙ্গের উপকূলে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি সব জায়গায় হবে না। তেমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। এর জেরে শীত আসতে সাময়িক বাধা পেলেও আগামী ১২ নভেম্বর রাত থেকে আকাশ পরিষ্কার হয়ে উত্তুরে বাতাসের পথ সুগম করতে পারে। তবে আগামী দুদিন হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। পূর্বাভাস হাওয়া অফিসের।

আরও পডুন: দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মূলত কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সঙ্গে ছাতা রাখতেই হবে। কালীপুজো নির্বিঘ্নে কাটলেও, ভাইফোঁটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জোর। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭