তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, পাশাপাশি অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রীও তিনি। এ বার ব্যক্তিগত জীবনের ঘটনায় সংবাদ শিরোনামে পবন কল্যাণ। দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিলেন অভিনেতা ও তাঁর স্ত্রী আন্না কোনিডেলা। সোমবার রাতে যৌথ বিবৃতি দিয়ে বিচ্ছেদের কথা জানিয়েছেন তাঁরা। 

যৌথ বিবৃতিতে পবন ও আন্না জানিয়েছেন, দীর্ঘদিন একসঙ্গে জীবন কাটানোর পর পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে দাম্পত্য সম্পর্কের অবসান হলেও বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে বলে জানিয়েছেন দু’জনেই। তাঁদের দুই সন্তানের ভবিষ্যৎ, সুখ ও সুস্থতাই আগামী দিনেও তাঁদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার জন্য অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

২০১৩ সালে রুশ নাগরিক আন্নাকে বিয়ে করেন পবন। তাঁদের এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। পবনের জীবনে এটি তৃতীয় বিয়ে। এর আগে ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেছিলেন তিনি। ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সম্পর্কও ২০১২ সালে বিবাহবিচ্ছেদের মাধ্যমে শেষ হয়।  ১৯৯৬ সালে অভিনয়জগতে পা রাখেন পবন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি জনসেনা পার্টির প্রধান এবং অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী