একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

Share:

নিজস্ব প্রতিনিধিঃটেলিকম বাজারে গ্রাহকদের চমকে দিতে রিচার্জের ওপর এক অবিশ্বাস্য অফার নিয়ে হাজির হয়েছে Airtel। এই কোম্পানি তাদের নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য ‘Buy 1 Get 1 Free’ রিচার্জ প্ল্যান অফার করছে। অর্থাৎ, গ্রাহক একটি রিচার্জ করলে, তার সাথে দ্বিতীয় রিচার্জটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। কোম্পানির ৩৪৯ টাকা এবং ৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যানের ওপর এই দুর্দান্ত সুবিধাটি পাওয়া যাচ্ছে।  

কি কি সুবিধা মিলবে?  

সাধারণত এই দুটি প্ল্যানের আসল ভ্যালিডিটি বা মেয়াদ থাকে ২৮ দিন। কিন্তু এই ‘১+১ ফ্রি’ অফারের আওতায় একবার রিচার্জ করলেই গ্রাহকরা অতিরিক্ত আরও একটি রিচার্জ প্যাক বিনামূল্যে অ্যাক্টিভেট করতে পারবেন। এর ফলে একবারের খরচেই মোট ৫৬ দিনের ভ্যালিডিটি উপভোগ করা যাবে।এছাড়াও প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা মিলবে। এয়ারটেলের ৫জি (5G) কভারেজ এলাকায় আনলিমিটেড ৫জি ডেটার সুবিধাও থাকছে। আনলিমিটেড লোকাল ও এসটিডি কলিংয়ের সাথে প্রতিদিন ১০০ এসএমএস এর সুবিধা থাকছে। এই প্ল্যানের সাথে গ্রাহকরা প্রায় ৪,০০০ টাকা মূল্যের ১২ মাসের জন্য Adobe Express Premium সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এছাড়া থাকছে ফ্রি হ্যালোটিউনস এবং এআই-ভিত্তিক ‘Airtel Safe’ ফ্রড অ্যালার্ট ফিচার।

অফারটি কীভাবে চেক করবেন?

রিপোর্ট অনুযায়ী, এই অফারটি খুবই সীমিত সময়ের জন্য এবং নির্বাচিত কিছু এয়ারটেল গ্রাহকদের জন্যই উপলব্ধ করা হয়েছে। আপনি এই অফারটি পাবেন কি না তা জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. আপনার স্মার্টফোনে Airtel Thanks App-টি ওপেন করুন।
২. রিচার্জ সেকশনে গিয়ে ৩ND বা ৩৯৯ টাকার প্ল্যান দুটি চেক করুন।
৩. যদি প্ল্যানের পাশে “1+1 Recharge Free” ট্যাগটি দেখতে পান, তবেই আপনি এই অবিশ্বাস্য অফারের সুবিধা নিতে পারবেন।

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা