কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘ছেলে শুধায় মাকে ডেকে, এলেম আমি কোথা থেকে? মা শুনে কয় হেসে কেঁদে, ইচ্ছে হয়ে ছিলি মনের মাঝারে।’ 

সন্তানের জন্মের সঙ্গে জড়িয়ে থাকে একরাশ আনন্দ, স্বপ্ন আর প্রত্যাশা। অথচ সেই সন্তান যদি কন্যা হয়, তা হলে আজও অনেক পরিবারে মায়ের কপালে জোটে দোষারোপ। কোথাও তাঁকে শুনতে হয় কটূক্তি, কোথাও আবার কন্যাসন্তানের জন্মকে কেন্দ্র করে তৈরি হয় পারিবারিক অশান্তি। এমনকি সম্পর্ক ভাঙার ঘটনাও ঘটে। নারী-পুরুষের সমানাধিকারের কথা যতই বলা হোক, সমাজের একাংশের মনে পুত্রসন্তানের প্রতি পক্ষপাত আজও রয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হল, কন্যাসন্তানের জন্মের জন্য সত্যিই কি মা দায়ী? নাকি এর পিছনে রয়েছে সম্পূর্ণ অন্য এক বৈজ্ঞানিক ব্যাখ্যা?

কী বলছে বিজ্ঞান?

মানবদেহের ২৩ জোড়া ক্রোমোজোম থাকে   । এর মধ্যে ২২ জোড়া অটোজোম বা দেহক্রোমোজোম এবং এক জোড়া সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোমই সাধারণত সন্তানের জৈবিক লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সাধারণত নারীর সেক্স ক্রোমোজোম XX এবং পুরুষের XY। সন্তান গঠনের সময় মায়ের ডিম্বাণু থেকে একটি X ক্রোমোজোম আসে। অন্যদিকে, বাবার শুক্রাণু থেকে আসতে পারে X অথবা Y ক্রোমোজোম। বাবার শুক্রাণু X ক্রোমোজোম বহন করলে ভ্রূণের ক্রোমোজোম বিন্যাস হয় XX, অর্থাৎ সাধারণত কন্যাসন্তানের জন্ম হয়। আর শুক্রাণু Y ক্রোমোজোম বহন করলে বিন্যাস হয় XY, অর্থাৎ সাধারণত পুত্রসন্তান জন্মায়।

আরও পড়ুনঃ ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

তা হলে মায়ের কোনও দায় নেই?

বিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী, সন্তানের ক্রোমোজোমগত লিঙ্গ নির্ধারণে বাবার শুক্রাণুর X বা Y ক্রোমোজোম ভূমিকা নেয়। মাকে কন্যাসন্তানের জন্মের জন্য দায়ী করা সম্পূর্ণ অযৌক্তিক। তবে মনে রাখতে হবে, সন্তানের লিঙ্গ যাই হোক, তার মর্যাদা ও অধিকার সমান।

সুতরাং কুসংস্কার নয়, প্রয়োজন বিজ্ঞানমনস্কতা ও সচেতনতা। সন্তান ছেলে হোক বা মেয়ে, তার জন্মের আনন্দে কোনও ভেদাভেদ থাকা উচিত নয়। 

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা