শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক

Share:

নিজস্ব প্রতিনিধি:   আইপিএলের ২০২৭ মরশুমের আগেই হয়ে গিয়েছে বড় রদবদল। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দিয়েছেন হার্দিক  পাণ্ড্যে। অন্যদিকে, পঞ্জাব ছেড়ে মুম্বইয়ে গিয়েছেন অর্শদীপ সিং। এই দলবদল ঘিরে সবচেয়ে বেশি জল্পনা  ছিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বে হার্দিক খেলতে স্বচ্ছন্দবোধ  করবেন কি না। আর এবার দল বদলের পরেই পঞ্জাবের অধিনায়ক শ্রেয়সের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন হার্দিক।    

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে পাঞ্জাব কিংসে নতুন ইনিংস শুরু করতে চলেছেন হার্দিক।  দলবদল নিয়েই নিজের অবস্থান স্পষ্ট করেছেন তারকা বোলার।  নতুন দলে যোগ দিয়েই অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং কোচ রিকি পন্টিংকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে হার্দিক লিখেছেন, ‘সৎ শ্রী আকাল! আমার অধিনায়ক শ্রেয়স, আমার কোচ রিকি, আমার দল, গোটা পাঞ্জাবের পাশে আমি রয়েছি।’ তাঁর এই বার্তাতেই স্পষ্ট, শ্রেয়স আইয়ারের নেতৃত্বে খেলতে কোনও আপত্তি নেই হার্দিকের। বরং নতুন দলের হয়ে নিজের সেরাটা দিতে প্রস্তুত তিনি। 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: নিলামের আগে IPL-এর মেগা ট্রেড! মুম্বই ছেড়ে পঞ্জাবে হার্দিক, অর্শদীপকে পেল MI

উল্লেখ্য, আইপিএল ২০২৭-এর আগে বড়সড় প্লেয়ার ট্রেড করেছে মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব সুপার কিংস। হার্দিক পান্ডিয়া পাঞ্জাবে যোগ দিয়েছেন ১৮ কোটি টাকার বিনিময়ে। অন্যদিকে, ১৮ কোটি টাকাতেই মুম্বইয়ে যোগ দিয়েছেন অর্শদীপ সিং। ফলে দুই দলের শক্তিতেই বড়সড় পরিবর্তন আসতে চলেছে। মুম্বইয়ের হয়ে প্রথম পর্বে চারটি আইপিএল ট্রফি জিতেছিলেন হার্দিক। পরে গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবেও দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। এবার পাঞ্জাবে তাঁর ভূমিকা কী হয়, সেদিকেই নজর ক্রিকেট মহলের।

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

রাতে রুটির সঙ্গে জমে যাবে, বানিয়ে ফেলুন রাজস্থানের বিখ্যাত নাগৌরি ডাল তড়কা

গরম ভাতে জমবে দারুণ, বানিয়ে নিন পমফ্রেট সর্ষে ঝাল

ভয়ঙ্কর! সন্তানদের স্কুলে পাঠিয়ে হোমগার্ড স্ত্রীকে নৃশংসভাবে খুন করল পাষণ্ড স্বামী

বরানগরে ফাঁকা ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার, শ্বাসরোধ করে খুন! অনুমান পুলিশের

‘দীপাবলিতে বাজি পুড়বেই, দূষণ নিয়ে ভাবতে হবে না,’ বললেন যোগী আদিত্যনাথ

খসবে বাড়তি টাকা! এক ধাক্কায় অনেকটা বাড়ছে মাদার ডেয়ারি দুধের দাম

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

ভাইফোঁটার দিনে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ৭টি কামরা, আহত একাধিক

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক

দোকানে বসে শিঙাড়া খাওয়ার সময় যুবককে লক্ষ্য করে পর পর চলল গুলি, তারপর…

১৯ হাজার টাকা সস্তা হল 7০০০mAh ব্যাটারির Motorola Edge 70