ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়াশোনা শেষ করার সুযোগ দিতে মোদিকে আর্জি মমতার

বুধবার দুপুরেই নেতাজি ইন্ডোরের সভায় ইউক্রেন পড়ুয়াদের পড়াশোনা নিয়ে দুঃশ্চিন্তা না করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুপুরেই নেতাজি ইন্ডোরের সভায় ইউক্রেন ফেরত পড়ুয়াদের দুঃশ্চিন্তা করতে বারণ করেছিলেন। আর বুধবার বিকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে ইউক্রেন ফেরত পড়ুয়াদের দুশ্চিন্তা দূর করতে অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের উদ্বেগ দূর করতে কেন্দ্রের প্রশাসনিক প্রধানকে চারটি প্রস্তাব রেখে আর্জি জানিয়েছেন, ‘ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়াশোনা শেষ করার সুযোগ দিন।’

রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষিতে পড়াশোনা মাঝপথে বন্ধ রেখে ইউক্রেন ছেড়ে রাজ্যে ফিরেছেন  ৩৯১ জন পড়ুয়া। ওই পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা যথেষ্টই উদ্বিগ্ন। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে ওই উদ্বেগের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন, ‘ইউক্রেন ফেরত মেডিকেল পড়ুয়াদের সরকারি মেডিকেল কলেজগুলিতে পড়াশোনার সুযোগ দেওয়া হোক। রাজ্যের মেডিকেল কলেজগুলি ইতিমধ্যেই পড়ুয়াদের ভর্তি নিতে সম্মতি জানিয়েছে। রাজ্য সরকার পড়ুয়াদের পড়াশোনার খরচ জোগাতে রাজি হয়েছে। কিন্তু সমস্যা হলো, ন্যাশনাল  মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী শুধুমাত্র যে সব পড়ুয়া প্রবেশিকা পরীক্ষায় পাশ করবেন তাঁরাই দেশের মেডিকেল কলেজগুলিতে ভর্তির সুযোগ পাবে। কঠিন পরিস্থিতির কথা বিবেচনা করে, এই গাইডলাইন শিথিল করা হোক।’

মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ইউক্রেন ফেরত যে সব পড়ুয়া প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বর্ষে পড়াশোনা করছিলেন, তাদের দেশের বেসরকারি হাসপাতালগুলিতে সমমানের স্তরে ভর্তি করার অনুমতি দেওয়া হোক। পাশাপাশি যে সমস্ত পড়ুয়া ইন্টার্নশিপের যোগ্য, তাদের সরকারি মেডিকেল কলেজে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হোক।’ পরিস্থিতি সামাল দিতে রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে যাতে আসন সংখ্যা বাড়ানো যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও অনুরোধ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের