লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজো, ভাইফোঁটা কেটে গিয়েছে। ছুটির মরশুম শেষ। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন সকলে। কিন্তু অফিসের জন্য বেরিয়েই ভোগান্তির মুখে পড়তে হল। হাসনাবাদ-শিয়ালদহ শাখার ভ্যাবলা স্টেশনে লাইনে ফাটল দেখা দিয়েছে। আর সেই কারণে এক ঘন্টার বেশি ট্রেন চলাচল বন্ধ রয়েছে ওই শাখায়। সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা। বসিরহাটের ভ্যাবলা স্টেশনের রেল লাইনে ফাটল দেখা যায়। স্থানীয় এক ব্যক্তি সেই ফাটল দেখতে পান। তিনিই ছুটে গিয়ে ভ্যাবলা স্টেশনের স্টেশন মাস্টার-কে খবর দেন। তারপরেই তড়িঘড়ি ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। রেলের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলেন স্টেশন মাস্টার। 

আরও পডুন: ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

ওই লাইনের একাধিক স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এক ঘন্টার বেশি ট্রেন চলাচল বন্ধ। অফিসমুখী যাত্রীরা পড়েছেন সমস্যায়। ফলে যাত্রীদের অনেকে ট্রেন থেকে নেমে অন্যভাবে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। যার ফলে সকালেই ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে স্থানীয় ওই ব্যক্তির তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছে রেল। খবর পেয়েই ভ্যাবলা স্টেশনে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। রেল লাইনে ফাটলের কাজ সারাইয়ের কাজ চলছে। দ্রুত মেরামতি করে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে। দীর্ঘক্ষণ আপ-ডাউনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তাই বেলা যত গড়াচ্ছে ভোগান্তি ততই বাড়ছে।

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ