গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  যুদ্ধবিরতির মধ্যেও থামছে না গাজায় রক্তক্ষয়ী সংঘর্ষ। এবার দক্ষিণ গাজার একটি হাসপাতালে ইজরায়েলি বিমান হামলায় প্রাণ হারালেন অন্তত ৬ জন। মৃতদের মধ্যে রয়েছেন এক চিকিৎসকও। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরের এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাসপাতালের একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে।  

গাজা স্বাস্থ্য মন্ত্রকের দাবি, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে অবস্থিত নাসের মেডিক্যাল কমপ্লেক্সে এই হামলা চালানো হয়। হাসপাতালের আল-ইয়াসিন ভবনের দ্বিতীয় তলায় অস্ত্রোপচার বিভাগকে লক্ষ্য করে আঘাত হানে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র। হামলার তীব্রতায় ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়ে ছাদ, ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ। হাসপাতালের বিভিন্ন ঘরে ঝুলতে দেখা যায় ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার। জানা গিয়েছে,  নিহত চিকিৎসকের নাম ডা. রেজিক আবুশিরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হামলার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালের জরুরি চিকিৎসা পরিষেবা। এমনিতেই দীর্ঘ সংঘর্ষের জেরে গাজার স্বাস্থ্য পরিকাঠামো কার্যত বিপর্যস্ত। তার মধ্যে হাসপাতালের উপর এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

অন্যদিকে, ইজরায়েলি সেনার দাবি, নাসের হাসপাতাল চত্বরে হামাসের এক শীর্ষস্থানীয় সদস্য এবং অন্যান্য যোদ্ধাদের নিশানা করেই এই অভিযান চালানো হয়েছে। তাদের অভিযোগ, হাসপাতালটি হামাসের সামরিক কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। যদিও এই দাবির স্বপক্ষে কোনও প্রমাণ প্রকাশ্যে আনেনি ইজরায়েলি সেনা। উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাসে আমেরিকার মধ্যস্থতায় ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। কিন্তু তারপরেও গাজায় একের পর এক হামলার অভিযোগ উঠেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইজরায়েলি হামলায় অন্তত ১,৬০০ জন প্যালেস্টাইনি প্রাণ হারিয়েছেন। ফলে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় শান্তি ফেরার কোনও স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!