নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

Share:

নিজস্ব প্রতিনিধি:  নেপালে ভয়াবহ দুর্ঘটনা। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ল যাত্রীবোঝাই গাড়ি। তাতেই প্রাণ হারিয়েছেন ১০ জন। আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নেপালের মাকওয়ানপুর জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

জানা গিয়েছে, কাঠমান্ডু থেকে সারলাহির দিকে যাচ্ছিল গাড়িটি। ভোর প্রায় ৫টা ৪৫ মিনিট নাগাদ বাগমতী প্রদেশের মাকওয়ানপুর জেলার ভীমফেদি এলাকায় চিসাপানি গড়ি সংলগ্ন রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ৫০০ মিটার গভীর ঢাল বেয়ে নীচে গড়িয়ে পড়ে যাত্রীবোঝাই গাড়িটি। দুর্ঘটনার সময় গাড়িতে চালক-সহ মোট ১৫ জন ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ, তিনজন মহিলা এবং দু’জন নাবালিকা রয়েছে। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।  

আরও পড়ুন: ‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

অন্যদিকে, দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য  হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নামে নেপাল পুলিশ, নেপালি সেনা এবং সশস্ত্র পুলিশ বাহিনীর যৌথ দল। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাহাড়ি পথে গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণ এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, নেপালের পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার ঘটনা নতুন নয়। দুর্গম রাস্তা, সংকীর্ণ পথ এবং যানবাহনের রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই বড়সড় দুর্ঘটনা ঘটে।  

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ