একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি:  যে মায়ের কোলে মাথা রেখে প্রতিদিন ঘুমিয়ে পড়ত, সেই মাকেই সারারাত জাগানোর চেষ্টা করল তিন বছরের শিশু।  কখনও মায়ের হাত ধরে টান, কখনও পা জড়িয়ে কান্না, কখনও বা আদুরে গলায় ‘মা’ বলে ডাক। কিন্তু কোনও কিছুতেই  মেলেনি  সাড়া। একরত্তি বুঝতেই পারল না সে তার জীবন থেকে কোন অমূল্য সম্পদ হারিয়েছে। মায়ের মৃত্যু হয়েছে, অথচ তা বোঝার বয়স হয়নি তিন বছরের শিশুটির।  মায়ের নিথর দেহের পাশেই কাঁদতে কাঁদতে কেটে গেল গোটা রাত। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে মায়ের পায়ের কাছেই ঘুমিয়ে পড়ল একরত্তি। সকালে সেই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি প্রতিবেশী থেকে পুলিশকর্মীরা। অন্ধ্রপ্রদেশের কুর্নুলের এই মর্মান্তিক ঘটনা যেন প্রশ্ন তুলে দিল, এতটুকু শিশুর জীবনে এর চেয়ে বড় অসহায়ত্ব আর কী হতে পারে। 

শুক্রবার  অন্ধ্রপ্রদেশের কুর্নুল শহরের ভেঙ্কটরমণ কলোনির একটি আবাসনে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা। মৃত মহিলার নাম স্বাতী। তাঁর বয়স ৩০ বছর। অভিযোগ, পারিবারিক অশান্তি ও একাকিত্বের জেরে আত্মঘাতী হয়েছেন তিনি। আর মায়ের মৃত্যুর কথা বুঝতে না পেরে তিন বছরের ছেলে শ্রীয়ান সারারাত তাঁর মৃতদেহের পাশেই কাটিয়েছে। জানা গিয়েছে, আদোনির বাসিন্দা স্বাতীর চার বছর আগে হায়দরাবাদের বাসিন্দা গণেশের সঙ্গে বিয়ে হয়েছিল। তাঁদের একটি তিন বছরের পুত্রসন্তান রয়েছে। তবে পারিবারিক বিবাদের কারণে গত এক বছর ধরে স্বামী-স্ত্রী আলাদা থাকছিলেন। কুর্নুলের একটি আবাসনে ছেলেকে নিয়ে থাকতেন স্বাতী। তাঁর সঙ্গে থাকতেন মা কলাবতীও। ঘটনার তিন দিন আগে ছোট মেয়ের সঙ্গে দেখা করতে হায়দরাবাদে গিয়েছিলেন কলাবতী। শুক্রবার রাতে প্রতিবেশীদের সঙ্গে কথা বলার পাশাপাশি রাত ১০টা নাগাদ মায়ের সঙ্গেও ফোনে কথা হয়েছিল স্বাতীর। তারপর কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: ‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

শনিবার সকালে দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। খবর দেওয়া হয় পুলিশকে। কুর্নুলের দ্বিতীয় টাউন থানার পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। তখনই ঘরের ভিতরে স্বাতীর ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। আর মায়ের পায়ের কাছে একটি ছোট্ট টুলের উপর ঘুমিয়ে ছিল তিন বছরের শিশুটি। পুলিশের অনুমান, সারারাত মাকে জাগানোর চেষ্টা করেছিল শিশুটি। বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে মায়ের পা জড়িয়ে ধরে আদর করেছিল সে। কিন্তু তাতেও মায়ের ঘুম ভাঙেনি।   প্রথমে শিশুটিকে অচেতন অবস্থায় দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন পুলিশকর্মীরা। পরে তাকে ডাকাডাকি করে জাগিয়ে তোলা সম্ভব হয়। খবর পেয়ে কুর্নুলে ফিরে আসেন স্বাতীর মা কলাবতী। মেয়ের একাকিত্ব ও মানসিক যন্ত্রণার কথা উল্লেখ করে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ