গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতে ঢুকতে হল না। নিজের গাড়িতে বসেই স্কুল সার্ভিস কমিশনের আরও একটি দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। সেই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম অভিযুক্ত হিসেবে চার্জশিট জমা পড়েছিল। সেই মামলাতেই আজ, বৃহস্পতিবার তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআইয়ের বিশেষ আদালত। তার শুনানিতে আদালতে হাজিরা দিলেও পায়ের সমস্যার জন্য দোতলায় উঠতে পারেননি তিনি।  সেই সংক্রান্ত মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দেন পার্থর আইনজীবী। মেডিক্যাল রিপোর্ট গ্রাহ্য হওয়ার পরই ভার্চুয়ালি গাড়িতে বসেই শুনানিতে অংশ নেন পার্থ। মামলার শুনানিতে সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন পান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। 

আরও পডুন: ‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

তৃণমূল কংগ্রেসের জমানায় শিক্ষামন্ত্রী থাকাকালীন স্কুল সার্ভিস কমিশনের সমস্ত নিয়োগে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নামে। গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতিতে নাম জড়িয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। সেই মামলার তদন্ত করছে সিবিআই। তারই চার্জশিট দমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলার শুনানিতে এদিন আদালতে গিয়েও শারীরিক সমস্যার জন্য এজলাসে যেতে পারেননি তিনি। পার্থকে একাধিক শর্তে জামিন দিয়েছেন বিচারক। জামিনের শর্ত হিসেবে সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশ, চিকিৎসা সংক্রান্ত কোনও কারণ ছাড়া পশ্চিমবঙ্গ ছেড়ে যেতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে পাসপোর্ট জমা দিতে হবে তদন্তকারী সংস্থার কাছে। মামলার চার্জ গঠনের সময়ে আদালতে উপস্থিত থাকতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। একই ধরনের অপরাধে যুক্ত থাকতে পারবেন না পার্থ। এছাড়া এই মামলার সঙ্গে যুক্ত কাউকে ভয় দেখাতে পারবেন না তিনি।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু