পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে পুরী যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ল পশ্চিমবঙ্গ থেকে যাওয়া একটি যাত্রীবাহী বাস। ওড়িশার জাজপুরে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন একাধিক যাত্রী। বাসটিতে প্রায় ৫৫ জন পুণ্যার্থী ছিলেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে ৫৫ জন পুণ্যার্থীকে নিয়ে বাসটি পুরীর উদ্দেশে যাচ্ছিল। শুক্রবার ভোরে ওড়িশার জাজপুর জেলার বড়চানা থানা এলাকার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। সেই সময় রাস্তার উপর দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পিছনে ধাক্কা মারে বাসটি। সংঘর্ষের অভিঘাতে বাসের একাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের চিকিৎসা চলছে। তবে আহতের সঠিক সংখ্যা এবং তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।
কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। রাস্তার উপর ট্রাকটি কেন দাঁড়িয়ে ছিল এবং বাসচালকের কোনও গাফিলতি ছিল কি না, সেই বিষয়গুলিও তদন্তের আওতায় রয়েছে। জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়ে এভাবে দুর্ঘটনার মুখে পড়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে যাত্রীদের পরিজনদের মধ্যে।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ