ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে সূর্যের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সূর্যকে গ্রহদের রাজা এবং আত্মবিশ্বাস, সম্মান, ক্ষমতা ও কর্মজীবনের কারক হিসেবে বিবেচনা করা হয়। ছটপুজোর আবহেই সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে।  সূর্যের গোচরের প্রভাবে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতি, কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।   

কবে সূর্যের রাশি পরিবর্তন 

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর সূর্য তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। ছটপুজোর শেষ দিনেই ঘটবে এই বিশেষ গোচর। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। জ্যোতিষ মতে, সূর্য ও মঙ্গলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ফলে সূর্যের এই রাশি পরিবর্তন আগামী এক মাস সাতটি রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল ফল দেবে। আপনার রাশি কি রয়েছে সেই তালিকায় দেখে নিন এক নজরে।  

বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের এই গোচর আর্থিক দিক থেকে বেশ শুভ হতে পারে। হঠাৎ করে অর্থলাভের সুযোগ তৈরি হতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন। পুরনো বিনিয়োগ থেকেও লাভের মুখ দেখতে পারেন।

 মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অনুকূল হতে পারে। বিশেষ করে পড়ুয়াদের জন্য সুখবর আসার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল পেতে পারেন। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন, তাঁদের সামনে নতুন সুযোগ আসতে পারে। পরিশ্রমের ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

 কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য বাড়তে পারে। বাড়ি, জমি কিংবা গাড়ি কেনার পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতির ইঙ্গিত রয়েছে। পাশাপাশি পরিবারের মধ্যে চলতে থাকা অশান্তি বা সমস্যাও অনেকটা কমতে পারে।  

 তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের জন্য প্রশংসিত হতে পারেন। ব্যবসায়ীদের জন্যও সময়টি ভাল হতে পারে। নতুন যোগাযোগের মাধ্যমে ব্যবসায় লাভের সুযোগ তৈরি হতে পারে। ভাই-বোনের সহযোগিতা  পাবেন। 

বৃশ্চিক রাশি

সূর্যের গোচর হবে বৃশ্চিক রাশিতেই। ফলে এই রাশির জাতকদের কাছে সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। আত্মবিশ্বাস ও সাহস বাড়বে। ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি এবং কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে।  

মকর রাশি

মকর রাশির জাতকদের জন্য সূর্যের এই গোচর কর্মজীবন ও শিক্ষার ক্ষেত্রে শুভ ফল দিতে পারে। চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত পড়ুয়ারা  ভাল ফল পেতে পারেন। 

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। অর্থ সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা সফল হতে পারে। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের