দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: দমদমের শেঠবাগানে একটি ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করা হল বাবা ও ছেলের জোড়া মৃতদেহ। জানা গিয়েছে দুটি আলাদা ঘরে পড়েছিল তাঁদের দেহ। গোটা ফ্ল্যাটে গ্যাসের গন্ধ পাওয়ায় মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে রহস্য। শুধু তাই নয়, পুলিশের প্রাথমিক অনুমান বাবাকে নেশাগ্রস্ত অবস্থায় কোনওভাবে আঘাত করে ছেলে। সেই কারণে মৃত্যু হয় তার। যদিও ময়নাতদন্তের পরই প্রকৃত মৃত্যুর কারণ সামনে আসবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনার তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ।

আরও পডুন: ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেঠবাগানের ওই ফ্ল্যাটের তিনতলায় থাকতেন তপন কুমার চট্টোপাধ্যায় (৭২) এবং তাঁর ছেলে এম ডি হোসেন ওরফে সূর্য (২২)। তপনবাবু একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত ছিলেন। সন্তান না হওয়ায় সূর্যকে দত্তক নিয়ে তিনি মানুষ করছিলেন। কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটল বুঝতেই পারছেন না স্থানীয়রা। আজ, শুক্রবার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তা ভেঙে ভিতরে প্রবেশ করেন তদন্তকারীরা। এরপর দুটি আলাদা ঘর থেকে বাবা ও ছেলের দেহ উদ্ধার হয়। পাশাপাশি গোটা ফ্ল্যাটে গ্যাসের গন্ধও পান বলে দাবি করেছেন তদন্তকারীরা। কীভাবে বাবা ও ছেলের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। গ্যাসের গন্ধের সঙ্গে মৃত্যুর কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বাবাকে খুন করে ছেলে আত্মঘাতী কিনা সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!