খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার

যদিও মুখে কুলুপ এঁটেছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলতি বছরের স্বাধীনতা পদক প্রাপকদের নাম ঘোষণা করতে গিয়ে কেলেঙ্কারি বাঁধিয়ে বসল শেখ হাসিনা সরকার। সাহিত্যিক হিসেবে এ বছর যাকে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন, সেই আমির হামজা খুনের মামলায় ৮ বছরের মতো জেলেও কাটিয়েছিলেন। পরে বিএনপি সরকারের এক মন্ত্রীর বদান্যতায় জেল থেকে ছাড়া পান। একজন খুনের আসামীকে কিভাবে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হচ্ছে, তা নিয়ে সমালোচনা আর নিন্দার ঝড় উঠেছে গোটা দেশে। যদিও মুখে কুলুপ এঁটেছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

গতকাল মঙ্গলবার চলতি বছরের স্বাধীনতা পদক প্রাপকদের নাম ঘোষণা করা হয়। তালিকায় সাহিত্য বিভাগে আমির হামজার নাম দেখে অনেকেই বিস্মিত হয়ে পড়েন। সরকারের ঘোষণার আগে তাঁর নাম জানতেন না দেশের সিংহভাগ সাহিত্য অনুরাগী। ফলে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শোরগোল পড়ে যায়। দেশে একাধিক প্রথিতযশা সাহিত্যিক থাকা সত্বেও কীভাবে আমির হামজাকে স্বাধীনতা পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন অসংখ্য মানুষ।

বুধবার মরণোত্তর পদকপ্রাপ্ত সাহিত্যিক আমির হামজা সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে জন্ম আমির হামজার। শিল্পী ও পালা কবি হিসেবে জেলায় পরিচিত। কিন্তু জীবনে একাধিক অপরাধমূলক কাজকর্মেও জড়িয়েছে তাঁর নাম। ১৯৭৮ সালে নিজের গ্রামেই শাহাদত ফকির নামে একজন কৃষক এবং শিল্পী নামে আড়াই বছরের একটি শিশুকে হত্যাকাণ্ডের ঘটনায় জেল খাটতে হয়েছিল আমির হামজাকে। ২০০৭ সালেও গ্রাম্য বিবাদে জড়িয়ে পড়েছিলেন। কৃষক হত্যা মামলায় জড়িত থাকার অপরাধে যাবজ্জীবন সাজা হয়েছিল তাঁর। আট বছর জেলের ঘানিও টানতে হয়েছিল। ১৯৯১ সালে দেশে বিএনপি সরকার গঠিত হওয়ার পরে মন্ত্রী মজিদুল হকের সহায়তায় জেল থেকে ছাড়া পান। ওই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাভোগ করেন একই গ্রামের আফজাল মোল্লা। এদিন তিনি বলেন, ‘আমির হামজাদের সঙ্গে দল করায় আমি আসামি হয়েছিলাম। এই হত্যা মামলার কারণে আমি সর্বস্বান্ত হয়ে গিয়েছি।’

এ বিষয়ে প্রয়াত আমির হামজার ছেলে ও খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাবা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন ঘটনাটি সত্য। তবে জীবদ্দশায় বাবাকে ভাড মানুষ হিসেবে জেনেছি। তিনি উদার মানুষ ছিলেন। মানুষকে ভালবাসতেন। তারই স্বীকৃতি দিয়েছে রাষ্ট্র।’

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়