‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষমতা নেই, দলও ভেঙে খানখান। এখন মমতা তৃণমূল কংগ্রেসের ভরসা ‘চিরশত্রু’ সিপিএম! তাই পুরভোটে জোট বেঁধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে মমতাপন্থী তৃণমূল ও সিপিএম। এমনটাই সূত্রের খবর। আর সেই রামধনু জোটকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আজ, রবিবার দলীয় কর্মসূচিতে গিয়ে শমীকবাবু বলেন, ‘এখন আবার তৃণমূল, সিপিএমের হাত ধরেছে। দুই দলের মধ্যে ভালবাসা হয়েছে। তৃণমূল যাদের বিরুদ্ধে লড়াই করে রাজ্যে ক্ষমতাতে এল, তাদের সঙ্গেই জোটের প্রস্তুতি নিচ্ছে। কারণ তৃণমূল বুঝে গিয়েছে ওরা আর রাজ্যে কোনওদিন ক্ষমতাতে আসবে না। তাই সিপিএমকে কোর্টে পাঠিয়ে ভোট আটকাচ্ছে। কলকাতা পুরসভার ভোট আটকেছে সিপিএম। তাদের মদত দিয়েছে তৃণমূল। যদিও তাতে কোনও লাভ হবে না। কলকাতা পুরসভায় বিজেপির লোকই পদে বসবে। তাঁরাই পুরসভা চালাবে আর তৃণমূল ও সিপিএম দূর থেকে দেখবে।’

আরও পডুন: রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

শমীকবাবু আরও বলেন, ‘শূন্যে চলে যাওয়া একটা দলের সঙ্গে জোট করছে ক্ষমতা হারানো পার্টি। দুজনের ভবিষ্যৎ বলে কিছুই নেই। তাই ওরা হাত ধরুক আর যাই করুক না কেন, লাভ হবে না।’ যদিও সিপিএমের সঙ্গে তৃণমূলের জোটের সম্ভাবনা নিয়ে ক্ষুব্ধ মমতাপন্থী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘যে সিপিএমের হাতে মার খেলাম। ওরা সন্ত্রাস করেছে, রাজ্যের সর্বনাশ করেছিল। কত তৃণমূলের কর্মীকে খুন করেছে। আমাকে মারধর করেছিল। ডোমজুড়ে সভা করতে দেয়নি। তাদের সঙ্গে জোট কোনওভাবেই মেনে নেব না।’ মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষও সিপিএমের সঙ্গে জোট নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। উল্টে বাম শিবিরকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স