কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই বাজারে টাটকা সবুজ মটরশুঁটির সমাহার। সাধারণত মটরশুঁটি দিয়ে নানা ধরনের তরকারি, কচুরি কিংবা স্ন্যাকস তৈরি করা হয়। কিন্তু জানেন কি, এই কাঁচা মটরশুঁটি দিয়েই বানানো যায় সুস্বাদু হালুয়া? স্বাদে, গন্ধে এই পদ সহজেই মন জয় করতে পারে ছোট থেকে বড় সকলের। শীতের মরশুমে বাড়িতে অতিথি এলে কিংবা পরিবারের সদস্যদের জন্য বিশেষ কিছু বানাতে চাইলে  মটরশুঁটির হালুয়া হতে পারে দারুণ একটি বিকল্প। খুব বেশি ঝামেলা ছাড়াই সহজ কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা যায় এই  মিষ্টি। জেনে নিন রেসিপি।  

 উপকরণ: 

কাঁচা মটরশুঁটি- ৩ কাপ

দেশি ঘি – ৪ টেবিল চামচ

দুধ –  ৫০০ গ্রাম 

খোয়া ক্ষীর – আধ কাপ

চিনি – আধ কাপ

বাদাম – ৫টি ( কুচি করা)

কাজু – ৫টি ( কুচি করা)

আখরোট – ৫টি ( কুচি করা)

 কিশমিশ –  ১০টি

 পেস্তা –  ৪টি ( কুচি করা)

নারকেলের গুঁড়ো –  ৪ টেবিল চামচ

এলাচ গুঁড়ো – আধ চা চামচ

জাফরান – কয়েকটি

পদ্ধতি 

প্রথমে মটরশুঁটি ছাড়িয়ে দানাগুলি ভাল করে ধুয়ে নিন। এরপর মিক্সিতে অল্প পরিমাণে দুধ দিয়ে মটরদানাগুলি মোটা করে বেটে নিন। একেবারে মিহি পেস্ট করবেন না। এবার কড়াইয়ে ঘি গরম করে তার মধ্যে মটরের মিশ্রণ দিয়ে দিন। কম আঁচে  ৫-৬ মিনিট ক্রমাগত নাড়তে থাকুন। মটরের কাঁচা গন্ধ চলে গেলে এবং অতিরিক্ত জল শুকিয়ে এলে বাকি দুধ ঢেলে দিন। মাঝেমধ্যে নাড়তে থাকুন, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়।  আরও ৫ মিনিট  এইভাবে রান্না করুন।  দুধ শুকিয়ে মিশ্রণটি ঘন হয়ে এলে চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর কুচিয়ে রাখা বাদাম, কাজু, আখরোট, পেস্তা, কিশমিশ, এবং নারকেলের গুঁড়ো দিয়ে দিন। ২-৩ মিনিট মিডিয়াম আঁচে এভাবে মিশ্রণটিকে নাড়াচাড়া করুন করুন। তারপর তার সঙ্গে যোগ করুন খোয়া ক্ষীর। সবকিছু মিশিয়ে আরও ২ মিনিট রান্না করুন। সবশেষে এলাচ গুঁড়ো এবং জাফরান দিয়ে দিন। হালুয়া থেকে ঘি ছাড়তে শুরু করলে গ্যাস বন্ধ করে দিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু মটরের হালুয়া। 

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন