‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশকে হুমকি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদপে নিজের বিপদই বাড়াচ্ছেন। এমনটাই দাবি রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের। তাই মমতাপন্থী সাংসদকে সতর্ক করে দিলেন তিনি। আজ, রবিবার খড়্গপুরে চা চক্রে যোগ দিয়ে দিলীপ বলেন, ‘সরকার বদলে গিয়েছে, তাই এখন প্রত্যেককেই আইনের সীমার মধ্যে থেকে কাজ করতে হবে। কোনও রাজনৈতিক নেতাই আইনের ঊর্ধ্বে নন। অভিষেক এখনও এমন একটা জগতে বাস করছেন, যেখানে তিনি মনে করেন তাঁর দলই ক্ষমতায় রয়েছে। সরকার বদলেছে তাই রাজনৈতিক নেতাদের আচরণেও পরিবর্তন আসা প্রয়োজন। পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের সমস্যাই বাড়াচ্ছেন। প্রত্যেককে আইনের সীমার মধ্যে থেকে কাজ করতে হবে, সে যত বড় নেতাই হোন না কেন।’

আরও পডুন: আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শুধুই পুলিশ নন, অভিষেক বিচারপতিদের একাংশের বিরুদ্ধেও তোপ দেগেছেন। যার ফলে কলকাতা হাইকোর্টের তরফে একটি মামলার শুনানিতে ধমক খেতে হয়েছে তাঁকে। সেই বিষয়েও দিলীপ ঘোষ বলেন, ‘অভিষেক এখন রাহুল গান্ধির মতো কথা বলতে শুরু করেছেন। বিচারপতিদের নিয়ে প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করা উচিত নয়। বিচার বিভাগের বিরুদ্ধে কারও কোনও অভিযোগ থাকলে তা উপযুক্ত স্থানে জানানো উচিত। অভিযোগের পক্ষে প্রমাণ থাকলে সেটিও পেশ করতে হবে আদালতে। একজন সাংসদ এবং একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে অভিষেকের কথাবার্তায় সংযম থাকা প্রয়োজন। নইলে সমস্যা হবে। বিপদ বাড়বে।’

একই সঙ্গে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, ‘বাংলায় ইন্ডিয়া জোটের কোনও অস্তিত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে জোটের রাজনীতি করলেও রাজ্যে তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। নির্বাচনে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁজ কেউ নিচ্ছে না। আর লোকসভা নির্বাচন সামনে আসছে বলেই এখন জোট নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। যে জোটের শরিক দলগুলি রাজ্যে হেরে বসে আছে, অস্তিত্বও নেই। সেই জোট কীভাবে গড়ে উঠবে।’

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন