কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি। পঞ্জিকা অনুসারে, কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি আগামিকাল ভোর ৪ টা ২১ মিনিট ১২ সেকেন্ড পর্যন্ত কার্যকর থাকবে। এরপর শুরু হবে অষ্টমী তিথি। একই সঙ্গে শ্রবণা নক্ষত্রের পর শুরু হবে ধনিষ্ঠা নক্ষত্র। সকাল ৭টা ১৬ মিনিট পর্যন্ত গণ্ড যোগ থাকার পর শুরু হবে বৃদ্ধি যোগ। জ্যোতিষশাস্ত্রের বিচারে এই তিথি ও নক্ষত্রের অবস্থান বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রভাব ফেলতে পারে। কারও কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, আবার কারও পারিবারিক জীবন বা স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে ছয় রাশির জাতক-জাতিকাদের আগামিকাল কেমন কাটতে চলেছে? দেখে নিন বিস্তারিত রাশিফল। 

পঞ্জিকা অনুযায়ী ১৬ নভেম্বর ২০২৬
বার: সোমবার (ভগবান শিবের পূজার দিন)
তিথি: কার্তিক শুক্লপক্ষ সপ্তমী, এরপর অষ্টমী
নক্ষত্র: শ্রবণ, এরপর ধনিষ্ঠা
যোগ: সকাল ৭টা ১৬ মিনিট পর্যন্ত গণ্ড যোগ, এরপর বৃদ্ধি যোগ
করণ: গর ও বণিজ
সূর্যোদয়: সকাল ৬টা ৪৪ মিনিট
সূর্যাস্ত: বিকেল ৫টা ২৭ মিনিট
তুলা রাশি
কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি আর্থিক লাভের নতুন পথ খুলে যেতে পারে। আপনার কাজ ও পরিকল্পনার জন্য কর্মক্ষেত্রে পাবেন। সন্তানদের কাছ থেকেও সুখবর পেতে পারেন। সৃজনশীল কাজে সুনাম বাড়বে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ভবিষ্যতে লাভজনক হতে পারে। শারীরিক সমস্যায় ভুগলে স্বস্তি মিলতে পারে। সন্ধ্যায় ধর্মীয় স্থানে যাওয়ার যোগ রয়েছে।
বৃশ্চিক রাশি
অসমাপ্ত কাজগুলো শেষ করার চেষ্টা করবেন। আপনার পরিবারের কাছে নিজের ইচ্ছা প্রকাশ করতে পারেন।  তবে কাজ ফেলে রাখলে পরে সমস্যায় পড়তে হতে পারে। নতুন কোনও উদ্যোগ শুরু করার পরিকল্পনা থাকলে এগিয়ে যেতে পারেন। জীবনসঙ্গীর সহযোগিতা পেলেও মতের অমিল থেকে তর্কাতর্কি হওয়ার আশঙ্কা রয়েছে। মানসিক চাপ এড়াতে কথাবার্তায় সংযম বজায় রাখুন।
ধনু রাশি
খরচ কিছুটা বাড়লেও আয়ের দিক থেকে স্বস্তি পাবেন। পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কোনও শুভ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ভাইবোনদের সঙ্গে পুরনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আগের কোনও ভুল সংশোধন করতে হতে পারে। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটবে।
মকর রাশি
সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে সম্মান ও পরিচিতি বাড়ানোর সুযোগ আসতে পারে। নিজের পাশাপাশি অন্যদের ভালর জন্যও কিছু করার চেষ্টা করবেন। তবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে অযথা সময় নষ্ট না করে নিজের কাজে মনোযোগ দিন। পরিবারের মধ্যে বাইরের কোনও ব্যক্তিকে কেন্দ্র করে অশান্তি তৈরি হতে পারে। কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। সন্ধ্যায় মন্দির দর্শনে মানসিক শান্তি মিলতে পারে।
কুম্ভ রাশি
বন্ধুর কাছ থেকে কোনও ইতিবাচক খবর পেতে পারেন। সম্পত্তি কেনার পরিকল্পনা থাকলে সমস্ত নথিপত্র ও খুঁটিনাটি ভালভাবে যাচাই করে নিন। ধর্মীয় কাজ ও দানধ্যানের প্রতি আগ্রহ বাড়বে। চাকরিজীবীদের অন্য সংস্থায় ইন্টারভিউ দেওয়ার সুযোগ আসতে পারে। দীর্ঘদিন আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ থেকেও লাভ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটবে।
মীন রাশি
ব্যবসায়ীদের গ্রাহক বা ব্যবসায়িক কোনও বিষয় নিয়ে মানসিক চাপ বাড়তে পারে। গাড়ি চালানোর সময় বিশেষ সতর্ক থাকুন, আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে। চাকরিজীবীদের অফিসে নিজের কাজে মনোযোগ দেওয়া উচিত এবং বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। প্রেমের সম্পর্কে কোনও বিষয় নিয়ে উদ্বেগ থাকলে সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলুন। সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন। সন্ধ্যায় স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন।

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে