শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যায় হালকা খিদে পেলেই মন চায় একটু মুখরোচক কিছু খেতে। কিন্তু রোজ রোজ ভাজাভুজি বা বাইরের খাবার খেয়ে শরীরের ক্ষতি করতে চান না অনেকেই। বিশেষ করে শীতের দিনে এক বাটি ধোঁয়া ওঠা গরম স্যুপ যেন মন ও শরীর দু’টোই ভাল করে দেয়। আর সেই স্যুপ যদি হয় নানা রকম তাজা সবজিতে ভরা, তা হলে স্বাদ আর পুষ্টি দুটোই মিলবে একসঙ্গে। খুব বেশি তেল-মশলা ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ। তৈরি করতে সময়ও লাগবে কম। রইল সহজ রেসিপি।
উপকরণ
গাজর কুচি – ১টি
বিনস কুচি – ৬-৭টি
বাঁধাকপি কুচি – আধ কাপ
ক্যাপসিকাম কুচি – অর্ধেক
ভুট্টা – ২ টেবিল চামচ
মটরশুঁটি – ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি – ১টি ছোট
রসুন কুচি – ৩-৪ কোয়া
গোলমরিচ গুঁড়ো – আধ চা চামচ
নুন – স্বাদমতো
কর্নফ্লাওয়ার – ১ চা চামচ
অলিভ অয়েল বা সাদা তেল – ১ চা চামচ
জল বা ভেজিটেবল স্টক – ৩ কাপ
ধনেপাতা কুচি – সামান্য
পদ্ধতি
প্রথমে সমস্ত সবজি ভাল করে ধুয়ে ছোট ছোট করে কুচিয়ে নিন। রসুন ও পেঁয়াজও মিহি করে কেটে রাখুন। একটি পাত্রে এক চা চামচ তেল গরম করুন। তাতে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে ১-২ মিনিট হালকা ভেজে নিন। খেয়াল রাখবেন, যেন পুড়ে না যায়। এবার গাজর, বিনস, বাঁধাকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি ও ভুট্টা দিয়ে ২-৩ মিনিট নাড়াচাড়া করুন। এবার পাত্রে ৩ কাপ জল বা ভেজিটেবল স্টক ঢেলে দিন। স্বাদমতো নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে মাঝারি আঁচে ৮-১০ মিনিট ফুটতে দিন। সবজি সেদ্ধ হবে, তবে একেবারে গলে যাবে না। স্যুপ একটু ঘন করতে চাইলে এক চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য জলে গুলে পাত্রে মিশিয়ে দিন। আরও ১-২ মিনিট ফুটিয়ে নিন। তবে পাতলা স্যুপ পছন্দ হলে কর্নফ্লাওয়ার না দিলেও চলবে। সবশেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। তাহলেই তৈরি গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ।

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী