সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হল। ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ গতিপথই ধরতে চলেছে ‘আকভান’। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে আগামিকাল, সোমবার বিকেলের মধ্যেই ঘূর্ণিঝড় ‘আকভানে’ পরিণত হবে। তারপরে সেটি এগিয়ে যাবে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। আর আগামী বৃহস্পতিবার ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে অন্ধ্রের উপকূল এলাকায়। সে সময়ে দমকা ঝড়ের গতিবেগ মাঝেমধ্যে পৌঁছোতে পারে ১৪৫ কিলোমিটারে। এমনিতেই ‘আকভানে’র প্রভাবে ঝড়ের গতি থাকবে ঘন্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটারের আশেপাশে। পশ্চিমবঙ্গে সরাসরি এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব না পড়লেও প্রত্যক্ষভাবে ঝড়-বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।

আরও পডুন: দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

‘আকভান’ তীব্র ঘূর্ণিঝড়েই পরিণত হবে। সেটা স্পষ্ট করে জানিয়েছে হাওয়া অফিস। আজ, রবিবারের বুলেটিন অনুসারে, বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান এখন শ্রীলঙ্কার ত্রিনকোমালির ৬৯০ কিলোমিটার পূর্বে। ওড়িশার গোপালপুরের ১,১৩০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে রয়েছে। চেন্নাইয়ের ৮৪০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে নিম্নচাপটি। সেটি ক্রমশ শক্তি বৃদ্ধি করছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জগদ্ধাত্রী পুজোতে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তেমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী বুধবার থেকে হাল্কা বৃষ্টি শুরু হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আগামী বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ওই দুই জেলায়। এমনটাই পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। তাই বৃহস্পতিবার গোটা দক্ষিণবঙ্গেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী