কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের কানপুরে আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল এক মহিলা ও এক নাবালকের। সোমবার ভোরে ফিল্ডখানা থানা এলাকার পটকাপুরের রাধিকা অ্যাপার্টমেন্টে আগুন লাগে। মৃতদের নাম রাখি (৪৫) এবং প্রাঞ্জল বাথম (১৬)। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের কানপুরের উরসুলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ আবাসনে আগুন লাগার খবর আসে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যেই ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আবাসনের সরু গলির কারণে দমকলকর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। দমকল ও পুলিশের যৌথ উদ্যোগে আবাসনের ভিতরে আটকে থাকা প্রায় ২০-২৫ জনকে নিরাপদে বাইরে বের করে আনা হয়। আতঙ্কে কয়েকজন পাশের বাড়ির ছাদে ঝাঁপ দিয়েও আহত হন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুনঃ পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

আগুন লাগার কারণে আবাসনের ভিতরে থাকা বেশ কয়েকটি গাড়ি ও অন্যান্য সামগ্রী পুড়ে গিয়েছে। উরসুলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় চার জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে রাখি ও প্রাঞ্জলকে মৃত অবস্থায় পাওয়া যায়। নীতা ও বৈভব নামে দু’জনের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার প্রকিত কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

দেশ-বিদেশে রমরমা ব্যবসা, ১১ দিনে হাজার কোটির গণ্ডি পার, বক্স অফিসে নতুন ইতিহাস ‘রামায়ণ’-এর

‘প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি’, নেতানিয়াহুকে নিশানা বাইডেনের

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী