পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, তারপর পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু৷  বীরভূমের শান্তিনিকেতনে রতন শেখের এনকাউন্টার ঘিরে এবার তদন্তের প্রস্তুতি শুরু। ঠিক কী পরিস্থিতিতে মৃত্যু হয়েছে অভিযুক্তের? শরীরের কোথায় কোথায় গুলি লেগেছিল? কত কত রাউন্ড গুলি চলেছিল? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজ সোমবার (১৬ নভেম্বর) রতন শেখের দেহের ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি এনকাউন্টারের ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক ও ব্যালিস্টিক পরীক্ষারও প্রস্তুতি চলছে।  
বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে রতন শেখের দেহ। হাসপাতাল সূত্রে খবর, বোলপুর মহকুমা হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত করা সম্ভব নয়। সেক্ষেত্রে ময়নাতদন্তের জন্য দেহটি রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অথবা বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হতে পারে। ময়নাতদন্তে শরীরের কোথায় কোথায় গুলি লেগেছে এবং মোট কতগুলি গুলির আঘাত রয়েছে, তা খতিয়ে দেখা হবে। অন্যদিকে, এনকাউন্টারের ঘটনাস্থলে যেতে পারেন ফরেনসিক বিশেষজ্ঞরা। সেখান থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র এবং পুলিশের ব্যবহৃত অস্ত্রেরও ব্যালিস্টিক পরীক্ষা করা হতে পারে। কোন অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছিল, কত রাউন্ড গুলি চলেছিল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখবেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রতন শেখের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা ছিল। চুরি, ডাকাতি এবং মাদক কারবারের মতো একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পুলিশের নজর এড়াতে বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়ে থাকত সে। রতনের বোলপুরে নিজস্ব বাড়ি ছিল না বললেই চলে। পরিবারের সদস্য বা আত্মীয়স্বজনও বিশেষ কেউ সেখানে থাকেন না বলে জানা গিয়েছে। প্রায় পাঁচ বছর আগে সাঁতরা গ্রামে নিজের বাড়ি ও জমি বিক্রি করে চলে যায় সে। বিয়ের পর বোলপুরের লায়েকবাজার এলাকায় থাকতে শুরু করে। গত শুক্রবার জামিন পাওয়ার পর সেখানেই ফিরে গিয়েছিল।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েকবাজারে রতন শেখকে ধরতে যান কনস্টেবল বিশ্বজিৎ দাস। অভিযোগ, সেই সময় বিশ্বজিৎকে লক্ষ্য করে গুলি চালায় রতন। গুলি লাগে কনস্টেবলের বাঁ পায়ে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। সেই সুযোগে পালিয়ে যায় অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় বিশ্বজিৎকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন। শনিবার তাঁকে দেখতে হাসপাতালে যান ডিআইজি (বর্ধমান রেঞ্জ) শ্রীহরি পাণ্ডে। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, আপাতত বিশ্বজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল। অন্যদিকে, রবিবার দুপুরে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রতন শেখকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করার পাশাপাশি আগ্নেয়াস্ত্র কোথায় লুকিয়ে রেখেছে, তা-ও জানায় বলে পুলিশ সূত্রে খবর। সেই অস্ত্র উদ্ধারের জন্য রতনকে নিয়ে যাওয়া হয় নানুর থানার অন্তর্গত উচকরণ বোল্ড ব্রিক ফিল্ড এলাকায়। অভিযোগ, সেখানে উদ্ধার অভিযানের সময় লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। গুলি লাগে পুলিশের গাড়িতে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই গুরুতর জখম হয় রতন। বিকেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু! জঙ্গল থেকে উদ্ধার ইন্ডিগোর মহিলা কর্মীর রক্তাক্ত দেহ

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক

দেশ-বিদেশে রমরমা ব্যবসা, ১১ দিনে হাজার কোটির গণ্ডি পার, বক্স অফিসে নতুন ইতিহাস ‘রামায়ণ’-এর

‘প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি’, নেতানিয়াহুকে নিশানা বাইডেনের

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী