একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রোজকার একঘেয়ে তরকারিতে স্বাদ বদল আনতে চান? আলু ও বেগুন দিয়ে খুব কম সময়েই বানিয়ে ফেলতে পারেন দারুণ সুস্বাদু ‘আলু বেগুনের কষা’। মশলার সুন্দর গন্ধ আর মাখোমাখো গ্রেভির এই পদটি গরম ভাত, রুটি বা পরোটার সাথে জমে যাবে দারুণ।

উপকরণ

আলু: ৩ টি (মাঝারি টুকরো করে কাটা)

বেগুন: ২ টি (মাঝারি টুকরো করে কাটা)

টমেটো: ১ টি (কুচি)

কাঁচালঙ্কা: ২ টি

আদা বাটা: ১ চা চামচ

জিরে বাটা: ১ চা চামচ

টমেটো সস: ১ টেবিল চামচ

হলুদ গুঁড়ো: ½ চা চামচ

লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ

ধনে গুঁড়ো: ১ চা চামচ

জিরে গুঁড়ো: ½ চা চামচ

গরম মশলা গুঁড়ো: ½ চা চামচ

নুন: স্বাদমতো

তেল: ২ টেবিল চামচ)

পদ্ধতি

আলু ও বেগুন ভালো করে ধুয়ে মাঝারি টুকরো করে কেটে নিন।কড়াইতে তেল গরম করে আলু হালকা ভেজে তুলে রাখুন। এরপর ওই তেলেই বেগুন দিয়ে হালকা করে ভেজে তুলে নিন।একই কড়াইতে আরও একটু তেল দিয়ে টমেটো কুচি, আদা বাটা ও জিরে বাটা দিয়ে ২ থেকে ৩ মিনিট ভালো করে কষান।এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও নুন দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো সস মিশিয়ে নিন।এবার ভেজে রাখা আলু ও বেগুন মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ঢাকা দিয়ে অল্প আঁচে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন।শেষে গরম মশলা গুঁড়ো ও কাঁচালঙ্কা ছড়িয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন।

‘রামায়ণ’-এর শো চলাকালীন হলে বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF Cinemas-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…