স্কুটারে আচমকা ধাক্কা, কন্টেনার-ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালে স্কুটারে চেপে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছিলেন দুই বান্ধবী। কিন্তু পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পিছন থেকে একটি কন্টেনার-ট্রাকের ধাক্কায় স্কুটার থেকে ছিটকে পড়েন দু’জনেই। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক তরুণীর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্যবাটির দীর্ঘাঙ্গী মোড়ে। দুর্ঘটনায় জখম হয়েছেন তাঁর বান্ধবীও। তাঁকে চিকিৎসার  জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শর্মিষ্ঠা দাস (৩০)। তিনি হাওড়ার ব্যাঁটরা এলাকার বাসিন্দা। এদিন বান্ধবী সুহানা খানকে সঙ্গে নিয়ে স্কুটারে চন্দননগরের দিকে যাচ্ছিলেন শর্মিষ্ঠা। স্কুটার চালাচ্ছিলেন সুহানা। পিছনে বসেছিলেন শর্মিষ্ঠা। বৈদ্যবাটির চৌমাথা এলাকায় পৌঁছতেই পিছন থেকে একটি কন্টেনার-ট্রাক তাঁদের স্কুটারে ধাক্কা মারে। ধাক্কার কারণে রাস্তার উপর ছিটকে পড়েন দুই বান্ধবী। সেই সময় কন্টেনার-ট্রাকের চাকা শর্মিষ্ঠার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় সুহানাও আহত হন। পুলিশ জানিয়েছে, দু’জনের মাথাতেই হেলমেট ছিল।

আরও পড়ুনঃ হাড়হিম ঘটনা কলকাতায়, ছেলের হাতে খুন মা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কন্টেনার-ট্রাকের চালক ও খালাসিকে আটক করা হয়েছে। আটক করা হয়েছে গাড়িটিকেও। শর্মিষ্ঠার দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

সোমবারেও ভাল পারফরম্যান্স দেখাল ভারতীয় শেয়ার বাজার 

গ্রামবাংলা থেকে জাতীয় মঞ্চে, ভলিবলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন নদিয়ার তিন কন্যা

৪৮ বলে অপরাজিত ১৩৫ রান, ইতিহাস গড়লেন রজত পতিদার

হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের আবহে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

খাবার অর্ডারে বাড়তি খরচে লাগাম, Rapido-র ফুড ডেলিভারি সংস্থার পরিষেবা শুরু কলকাতায়

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই দোষীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

হাড়হিম ঘটনা কলকাতায়, ছেলের হাতে খুন মা

চিনকে চাপে রাখতে AI প্রযুক্তি সুরক্ষায় আমেরিকার সঙ্গে হাত মেলাল নয়াদিল্লি