সোমবারেও ভাল পারফরম্যান্স দেখাল ভারতীয় শেয়ার বাজার 

Share:

নিজস্ব প্রতিনিধি:  মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতির স্থিতাবস্থা, অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণে ও বিদেশি বিনিয়োগকারীদের ফেরা, মূলত এই তিন কারণে গত কয়েকদিন ধরেই চাঙ্গা থাকছে শেয়ার মার্কেট। আজ, সোমবারও (১৬ নভেম্বর) তার অন্যথা হল না। সপ্তাহের শুরুতেই গ্রিন জোনে বন্ধ হল ভারতের শেয়ার মার্কেট। এদিন ৫১২ পয়েন্ট উঠে ৮২, ১০৪.৭৯ তে বন্ধ হয়েছে সেনসেক্স। 

নিফটিও এদিন ভাল পারফরম্যান্স দেখিয়েছে। বাজার বন্ধের সময়ে নিফটি উঠেছে ১৪৬.৮০ পয়েন্ট। দিনের শেষে ২৫,২৯১.১০-তে বন্ধ হয়েছে নিফটি। এদিন বাজার চাঙ্গা থাকার পিছনে অনেকগুলি কারণ ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এদিন ব্যাঙ্কিং সেক্টরে ব্যাপক কেনাকাটা হয়েছে। বেশিরভাগ ব্যাঙ্কের শেয়ার এদিন গ্রিন জোনে ছিল। তার সঙ্গে বাজারকে চাঙ্গা রাখতে সাহায্য করেছে আইটি সেক্টর। আমেরিকার পরিস্থিতি ঠিক থাকায় আইটি সেক্টরে উদ্বেগ কমেছে তাই বিশ্বের নানা শেয়ার মার্কেটে ইতিবাচক রেজাল্ট দিচ্ছে এই বিভাগের শেয়ারগুলি। পিছিয়ে নেই ভারতও। এখানকার বাজারেও তাই প্রভাব ফেলছে আইটি সেক্টর। যার লাভ পাচ্ছেন বিনিয়োগকারীরা।

আরও পড়ুন:  খাবার অর্ডারে বাড়তি খরচে লাগাম, Rapido-র ফুড ডেলিভারি সংস্থার পরিষেবা শুরু কলকাতায়

তবে এদিন বেশকিছু শেয়ার চিন্তায় রাখল বিনিয়োগকারীদের। বিশেষ করে কোল ইন্ডিয়া, টাটা মোটরসের শেয়ার। খুব খারাপ সময়েও এদের ইতিবাচক দিক ছিল। আজ যদিও এই দুই সেক্টরের শেয়ার নেতিবাচক পারফরম্যান্স দেখিয়েছে।

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

গ্রামবাংলা থেকে জাতীয় মঞ্চে, ভলিবলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন নদিয়ার তিন কন্যা

স্কুটারে আচমকা ধাক্কা, কন্টেনার-ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত তরুণী

৪৮ বলে অপরাজিত ১৩৫ রান, ইতিহাস গড়লেন রজত পতিদার

হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের আবহে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

খাবার অর্ডারে বাড়তি খরচে লাগাম, Rapido-র ফুড ডেলিভারি সংস্থার পরিষেবা শুরু কলকাতায়

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

সোমবারেও ভাল পারফরম্যান্স দেখাল ভারতীয় শেয়ার বাজার 

যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই দোষীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

হাড়হিম ঘটনা কলকাতায়, ছেলের হাতে খুন মা