এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, মঙ্গলবার কার্তিক পুজো। তার আগের রাতেই অর্থাৎ গতকাল, সোমবার বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর বাড়িতে পড়ল একটি বা দুটি নয়, চার চারটি কার্তিক। সেই কার্তিক ঠাকুরের প্রতিমার পাশাপাশি চিঠি লিখে পৌঁছে দেওয়া হল নিরামিষ খাবারের তালিকাও। আর তাতেই রাতারাতি বদলে গেল বিধায়ক কৌস্তভ ও তাঁর স্ত্রী প্রীতি বাগচীর আজ অর্থাৎ মঙ্গলবারের সমস্ত কর্মসূচি। পেশায় আইনজীবী কৌস্তভ বাগচী এবং তাঁর স্ত্রী এখন কার্তিক পুজোর আয়োজনে চরম ব্যস্ত।

২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কৌস্তভ ও প্রীতি বাগচী। বিয়ের পর থেকেই জামাইষষ্ঠী-সহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছিল এই দম্পতিকে নিয়ে। এবার সেই তালিকায় যুক্ত হল কার্তিক ঠাকুর ফেলা। বারাকপুর সাংগঠনিক জেলার দলীয় কর্মীরাই রাতের বেলা কার্তিকের প্রতিমা এবং খাবারের তালিকা-সহ চিঠি নিয়ে হাজির হয়েছিলেন বিধায়কের বাড়িতে।

আরও পডুন: বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

বিষয়টি নিয়ে কৌস্তভ বাগচী জানান, তাঁদের বাড়িতে পুজোর সময় সাধারণত আমিষ খাবার তৈরি হয় না। তাই কর্মীদের দেওয়া তালিকাতেও ছিল সম্পূর্ণ নিরামিষ খাবার। মেনুতে থাকছে পোলাও, কচুরি, ছোলার ডাল, আলুর দম, পনির, চাটনি ও পাপড়। সব মিলিয়ে প্রায় ২০০ জনের খাওয়া-দাওয়ার আয়োজন করা হচ্ছে। পুজোর পর রাতেই হবে এই ভোজের ব্যবস্থা। বিধায়কের কথায়, তাঁর এবং স্ত্রী দু’জনেরই সকালে আদালতে যাওয়ার কথা ছিল। কিন্তু কার্তিক পুজোর কারণে সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে। কয়েকটি মামলার শুনানি জুনিয়রদের মাধ্যমে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি। এমনকি ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙার একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কার্তিক মহারাজের আমন্ত্রণ থাকলেও সেই কর্মসূচিতেও যাওয়া হচ্ছে না বলে জানালেন কৌস্তভ। এমন কাণ্ড দেখে তাঁর স্ত্রী প্রীতিও হেসে গড়াগড়ি খাচ্ছেন। সব মিলিয়ে প্রায় চারটি কার্তিক প্রতিমা এসেছে বাড়িতে বলেও জানা গিয়েছে। এখন তাই চলছে পূজোর এলাহি আয়োজন।

কৌস্তবের বক্তব্য, মূলত মজা করেই দলের কর্মীরা কার্তিক ফেলেছেন। যাঁরা কার্তিক ফেলতে এসেছেন, তাঁদেরই খাওয়ানোর কথা বলা হয়েছে। আলাদা করে কাউকে নিমন্ত্রণ করা হচ্ছে না। তবে বাড়ির আশপাশের মানুষজন-সহ সব মিলিয়ে প্রায় ২০০ জনের জন্য ব্যবস্থা করা হচ্ছে।

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত