জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই আলো, উৎসব আর ভক্তির আবহে মেতে উঠবে নদিয়ার কৃষ্ণনগর। ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো দেখতে প্রতি বছরের মতোই এবারও শহরে ভিড় জমাবেন অসংখ্য মানুষ। সেই ভিড় সামাল দিতে এবং যানজট এড়াতে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করল কৃষ্ণনগর জেলা পুলিশ। আগামী  ১৯ নভেম্বর পর্যন্ত শহরের একাধিক রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। বদল করা হয়েছে বিভিন্ন রুটের বাস চলাচলের ব্যবস্থাও। তবে জরুরি পরিষেবার যানবাহন এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।

পুলিশের নির্দেশিকা অনুযায়ী, ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টে থেকে ১৮ নভেম্বর গভীর রাত পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে। ১৮ নভেম্বর সকাল ৮টা থেকে গভীর রাত পর্যন্ত এবং ১৯ নভেম্বর সকাল ১০টা থেকে প্রতিমা বিসর্জন সম্পূর্ণ হওয়া পর্যন্ত, অর্থাৎ ২০ বা ২১ নভেম্বর পর্যন্ত পরিস্থিতি অনুযায়ী এই বিধিনিষেধ বহাল থাকবে। যান চলাচল স্বাভাবিক হলে বিধিনিষেধ তুলে নেওয়া হবে। বাস চলাচলেও থাকছে একাধিক পরিবর্তন। করিমপুর, তেহট্ট, বেথুয়াডহরি ও রানাঘাট গামী বাস ছাড়বে কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে। কৃষ্ণনগরগঞ্জ, মাজদিয়া, ইব্রাহিমপুর ও কদমঘাটগামী বাস চলবে গোদাডাঙা থেকে। মায়াপুর, কালীগঞ্জ, পলাশী, নবদ্বীপ ঘাট, বর্ধমান, কাটোয়া ও দুর্গাপুরগামী বাসের জন্য নির্ধারিত হয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ। হাঁসখালি, বগুলা, দত্তফুলিয়া ও বনগাঁগামী বাস ছাড়বে কালতলা থেকে। অন্যদিকে রানাঘাট, শান্তিপুর ও বাদকুল্লাগামী বাস চলবে পালপাড়া মোড় থেকে।

আরও পড়ুনঃ অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

এছাড়াও শহরের ন’টি জায়গায় নো এন্ট্রি জারি করা হয়েছে। তালিকায় রয়েছে পালপাড়া মোড়, চারঘাট ক্রসিং, ঘুর্ণি গোডাউন মোড়, গোদাডাঙা, রবীন্দ্রভবন মোড়, পুলিশ লাইনস, পাবলিক লাইব্রেরি, পাণ্ডব মোড় এবং গৌরীয় মঠের শহরমুখী রাস্তা। তাই পুজোর সময়ে কৃষ্ণনগরে যাওয়ার পরিকল্পনা থাকলে রওনা হওয়ার আগে ট্রাফিক নির্দেশিকা দেখে নেওয়াই ভাল। এতে অযথা যানজটের ভোগান্তি এড়ানো সম্ভব হবে।

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত