ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

Share:

নিজস্ব প্রতিনিধি:  পরপর দুটি খেলায় হারের ধাক্কা সামলে ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া নিউজিল্যান্ড।  টেস্ট ক্রিকেটে ভারতের বিরুদ্ধে নামার আগে নিজেদের রণকৌশল নিয়ে বড় ইঙ্গিত দিল নিউজিল্যান্ড। আর সেই পরিকল্পনার কেন্দ্রে রয়েছেন অধিনায়ক টম ল্যাথাম। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে চাপে ফেলতে পেস আক্রমণকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাইছে কিউয়ি শিবির। ম্যাট হেনরি ও কাইল জেমিসনের মতো অভিজ্ঞ পেসারদের নিয়ে তিন পেসারের কম্বিনেশন সাজানোর ভাবনা রয়েছে নিউজিল্যান্ডের। ফলে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটারদের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলেই মনে করা হচ্ছে।

প্রথম টেস্টের আগে  বুধবার (১৮ নভেম্বর) সাংবাদিক সম্মেলনে দলের বোলিং কম্বিনেশন সম্পর্কে মুখ খোলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। তিনি জানান, তিনজন ফাস্ট বোলার এবং একজন  অলরাউন্ডার নিয়ে মাঠে নামবে কিউয়িরা। এই পরিকল্পনায় ম্যাট হেনরি, কাইল জেমিসন এবং জ্যাকব ডাফির খেলার সম্ভাবনা প্রবল। অন্যদিকে, নাথান স্মিথকে বোলিং অলরাউন্ডার হিসেবে দেখা যেতে পারে। নিউজিল্যান্ডের জন্য বড় স্বস্তির খবর ম্যাট হেনরির ফিটনেস।   মাথায় আঘাতের সমস্যা কাটিয়ে তিনি আবার লাল বলের ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁর প্রত্যাবর্তন কিউয়ি পেস আক্রমণকে অনেকটাই শক্তিশালী করবে। পাশাপাশি কাইল জেমিসনও সাম্প্রতিক সময়ে বোলিং নিয়ে যথেষ্ট পরিশ্রম করেছেন। তাঁর প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ল্যাথাম। 

উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে, ভারত রয়েছে চতুর্থ স্থানে। ফলে দুই দলের কাছেই এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পয়েন্ট তালিকার হিসাব নিয়ে এখনই ভাবতে নারাজ ল্যাথাম। তাঁর বক্তব্য, নিজেদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলির উপরই নজর রাখতে চায় দল। নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলেই জয়ের সুযোগ তৈরি করতে চান তাঁরা।  আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট।  কিউয়িদের পেস আক্রমণের সামনে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় ব্যাটিং লাইনআপ কতটা সফল হয়, এখন সেটাই দেখার। 

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

প্রযুক্তির দুনিয়ায় ফের বিপত্তি!মাইক্রোসফটের পর এবার বিভ্রাট অ্যাপল-গুগলে, সমস্যায় ব্যবহারকারীরা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা