বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে বুদ্ধি, বাণী, ব্যবসা এবং যোগাযোগের কারক বলে মনে করা হয়। তাই বুধের গতিবিধির সামান্য পরিবর্তনও প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনে বড় প্রভাব ফেলে। বর্তমানে বুধ তুলা রাশিতে এবং স্বাতী নক্ষত্রে অবস্থান করছে। তবে খুব শীঘ্রই বুধ তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। আগামী ২৫ নভেম্বর ২০২৬ দুপুরবেলা বুধ বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। এই নক্ষত্রের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। আগামী ৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বুধ এই নক্ষত্রেই বিরাজ করবে। গুরু বৃহস্পতির নক্ষত্রে বুধের এই গোচরের ফলে বিশেষ করে ৬টি রাশির জাতক-জাতিকারা কর্মজীবন ও ব্যবসায় অভাবনীয় সাফল্য পেতে চলেছেন। 
বৃষ রাশি:
বৃষ রাশির জাতকদের জন্য বিশাখা নক্ষত্রে বুধের প্রবেশ অত্যন্ত শুভ হতে চলেছে। যাঁরা নতুন চাকরির সন্ধান করছেন, তাঁরা কোনো ভালো সংস্থা থেকে কাজের সুযোগ পেতে পারেন। কর্মরত ব্যক্তিরা অফিসে নতুন দায়িত্ব পাবেন। 
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য এই নক্ষত্র পরিবর্তন নানা দিক থেকে সুফল বয়ে আনবে। ব্যবসায় প্রচুর মুনাফা হওয়ার যোগ রয়েছে এবং নতুন কোনো পরিকল্পনায় কাজ শুরু করার সুযোগ আসতে পারে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। 
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য এই সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ব্যবসায় দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যাগুলো এবার দূর হতে শুরু করবে এবং ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ মিলবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা পাবেন। 
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য বুধের এই গোচর অত্যন্ত অনুকূল। চাকরিজীবীদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুখবর পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। ব্যবসায়ীরা নতুন সুযোগ পাবেন। 
মকর রাশি
ক্যারিয়ার ও ব্যবসার দিক থেকে মকর রাশির জাতকদের জন্য এটি একটি সোনালি সময়। ব্যবসায়ীরা কোনো বড় চুক্তি বা ডিল পেতে পারেন, যা থেকে প্রচুর আর্থিক লাভ হবে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি বা পদ পরিবর্তনের যোগ রয়েছে। 
মীন রাশি:
মীন রাশির জাতকদের আর্থিক ক্ষেত্রে বড় স্বস্তি এনে দেবে বুধের এই নক্ষত্র পরিবর্তন। আয়ের নতুন উৎস খুলে যেতে পারে। চাকরি ও ব্যবসা—উভয় ক্ষেত্রেই উন্নতির সুযোগ আসবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি এবার সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। 

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল