সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পারিবারিক অশান্তির জেরে ফের মর্মান্তিক পরিণতি। ভাড়াবাড়ির ঘর থেকে উদ্ধার হল এক মহিলার রক্তাক্ত দেহ। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলার নলি কেটে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তবে ঘরের ভিতরেই অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে তাঁদের বছর দুয়েকের ছোট্ট মেয়ে। 

জানা গিয়েছে, হায়দরাবাদের বাহাদুরপুরা থানার অন্তর্গত হাসান নগরে একটি বাড়ির দোতলায় ভাড়া থাকতেন ওই দম্পতি। মঙ্গলবার সন্ধ্যায় ঘরের ভিতর থেকে উদ্ধার হয় মহিলার দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই খুনের ঘটনা। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় আঘাত করে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই দম্পতির আদি বাড়ি বিহারে। প্রায় ১০ দিন আগেই তাঁরা হাসান নগরের ওই বাড়িতে থাকতে এসেছিলেন। স্বামী একটি পুরনো জিনিসপত্রের গুদামে শ্রমিকের কাজ করতেন। 

আরও পড়ুনঃ  নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ইতিমধ্যেই, দেহটি ময়নাতদন্তের জন্য উসমানিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত বাড়ির মালিকের তত্ত্বাবধানে রয়েছে শিশুটি। অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্বামীকে খুঁজে পাওয়ার পর খুনের প্রকৃত কারণ যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। 

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ