৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের প্রতীক যুদ্ধের মধ্যেই বিস্ফোরক দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার ডায়মন্ড হারবারের সাংসদ দৃপ্ত কণ্ঠে বলেছেন, ‘ঘাসের উপর জোড়াফুল প্রতীক মমতার কাছে ছিল, আছে, তাঁর কাছেই থাকবে। শুধু সাতদিন অপেক্ষা করুন, সবটা পরিষ্কার হয়ে যাবে। আর ঋতব্রত তৃণমূল কীভাবে হলফনামা তৈরি করেছিল সেই ফুটেজ আছে। বড় এলইডি স্ক্রিন লাগিয়ে বাংলার মানুষকে দেখাব। নির্বাচন কমিশনে যা হলফনামা ওরা জমা দিয়েছে সবটাই জাল। আমি চ্যালেঞ্জ করছি।’

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সঙ্গে প্রতীক ও দলের নাম নিয়ে দ্বন্দ্ব চলছে মমতা শিবিরের। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও দায়ের হয়েছে মামলা। যদিও শীর্ষ আদালত বিষয়টি নিষ্পত্তির জন্য জাতীয় নির্বাচন কমিশনের উপর সমস্ত দায়িত্ব দিয়েছেন। কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সুপ্রিম কোর্টও। কিন্তু সেই প্রতীক যুদ্ধে কী ফয়সালা হয়ে গিয়েছে? মমতার কাছেই ফিরছে জোড়াফুল সিম্বল ও দলের নাম? এদিন অভিষেকের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে তেমনই জল্পনা সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, ‘দু-পক্ষ হলফনামা জমা দিয়েছে কমিশনে। এবার কমিশন সবটা খতিয়ে দেখবে। ঋতব্রত শিবিরের সবটাই জাল। থানায় বসে অন্যের নামে স্বাক্ষর করে হলফনামা তৈরি করেছে আইসিরা। সেই সংক্রান্ত ফুটেজ আছে আমার কাছে। আর আমাদের হলফনামায় ৩২ জন বিধায়ক স্বাক্ষর করেছেন। ১৭ জন সাংসদ ও দলীয় স্তরের প্রধান, কাউন্সিলর, পদাধিকারীরা স্বাক্ষর করে হলফনামা দিয়েছেন। সেটাই কমিশনে জমা পড়েছে। এবার এক সপ্তাহ অপেক্ষা করলেই সত্যিটা জানবেন।’

আরও পডুন: মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

জোড়াফুল তুমি কার? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অর্থাৎ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নাকি মমতা শিবিরের? এই নিয়ে দীর্ঘ তিন মাস ধরে লড়াই চলছে। দুই শিবির জোড়াফুল ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামের দাবি জানিয়ে কমিশনে দরবার করলে কড়া সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। না ঋত, না মমতা, কাউকেই প্রতীক ও নাম দেয়নি কমিশন। আপাতত ফ্রিজ হয়ে রয়েছে নাম ও প্রতীক। তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে দলের নাম ও প্রতীক পাওয়ার নিরিখে দুই শিবিরের মধ্যে লড়াই চলছে কমিশনের দরবারে। তার মাঝেই অভিষেকের মন্তব্যে জল্পনা বাড়ল রাজ্যের রাজনৈতিক মহলে।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল