ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের স্মার্টফোন বাজারে শীঘ্রই নিজেদের নতুন ফ্ল্যাগশিপ গেমিং ফোন iQOO 16 লঞ্চ করতে চলেছে জনপ্রিয় টেক ব্র্যান্ড iQOO। সম্প্রতি চীনের বাজারে আত্মপ্রকাশ করা এই শক্তিশালী স্মার্টফোনটি আগামী ডিসেম্বর মাসেই ভারতে লঞ্চ হতে পারে বলে জানা গেছে। বিশেষত্ব হিসেবে এই ফোনে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের সর্বশেষ এবং সবচেয়ে দ্রুতগতির Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট। 

ফিচার ও স্পেসিফিকেশন

চিনা ভেরিয়েন্টের ওপর ভিত্তি করে ভারতীয় বাজারে এই ফোনটিতে ৬.৮৫ ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৮০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে ২ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর রয়েছে, যা এই চিপসেটযুক্ত প্রথম স্মার্টফোন। এর সাথে ১৬ জিবি পর্যন্ত LPDDR5x Ultra RAM এবং ১ টিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজ পাওয়া যাবে। ফোনটি Android 17 ভিত্তিক OriginOS 7-এ চলবে। এটি কোম্পানির পূর্ববর্তী iQOO 15 মডেলের আপগ্রেডেড ভার্সন হিসেবে আসবে। এছাড়াও, মূল মডেলটির পাশাপাশি ভারতে iQOO 16R স্মার্টফোনটিও লঞ্চ হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

কবে মিলবে এই ফোন?

ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা (OIS সহ মেইন সেন্সর, পেরিস্কোপ টেলিফটো এবং আল্ট্রা-ওয়াইড লেন্স) রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা, যার মাধ্যমে 8K কোয়ালিটির ভিডিও রেকর্ড করা সম্ভব।দীর্ঘক্ষণ গেমিং ও ব্যবহারের জন্য ফোনটিতে বিশাল ৮৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি ১০০ ওয়াট (100W) ওয়্যারড এবং ৪০ ওয়াট (40W) ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এতে IP68 এবং IP69 ডাবল রেটিং রয়েছে। কানেক্টিভিটির জন্য মিলবে 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC এবং USB Type-C পোর্ট। রিপোর্ট অনুযায়ী, আইকুর এই গেমিং ফোনটি আগামী মাসে ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হতে পারে। 

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…