গোপালগঞ্জে বিএনপি সাংসদের বাড়িতে হামলা, অগ্নিগর্ভ বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: গোপালগঞ্জে রাজনৈতিক সংঘর্ষের আঁচ ক্রমশ ছড়িয়ে পড়ছে। একের পর এক বিএনপি নেতাদের বাড়ি ও সম্পত্তিতে হামলা, ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় মিছিল ও বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ৫৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রাণ হারিয়েছেন চারজন। এই পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের একাধিক সংসদ সদস্য এবং বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনা সামনে এসেছে। 

বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির প্রাক্তন সভাপতি তথা জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা চালানো হয়। অভিযোগ, বাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুনও ধরিয়ে দেওয়া হয়। এর আগে বেলা ১১টা নাগাদ কাশিয়ানী উপজেলায় গোপালগঞ্জ-১ কেন্দ্রের বিএনপি সাংসদ সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলার ঘটনা ঘটে। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের একাধিক বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে কাশিয়ানীর জয়নগর বাজার এলাকায় মিছিল করে জড়ো হন নিষিদ্ধ আওয়ামী লিগ, যুবলিগ এবং ছাত্রলিগের স্থানীয় নেতা-কর্মীরা। তাঁদের নেতৃত্বে ছিলেন মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান। অভিযোগ, সেখানেই সাংসদ সেলিমুজ্জামান মোল্লার ভাই হাফিজ মোল্লা ও রফিক মোল্লার দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

আরও পড়ুন: স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

এরপর মিছিলটি মহেশপুর ইউনিয়নের শিবাগতী গ্রামের দিকে এগিয়ে যায়। সেখানে সাংসদদের বাড়ি লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা ছোড়া হয় বলে অভিযোগ। বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয়। সাংসদের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কয়েকটি বাড়িও হামলার হাত থেকে রেহাই পায়নি। মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের দাবি, সকালে মিছিল করে একদল লোক সাংসদের বাড়িতে চড়াও হয়। প্রথমে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ, পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় বিএনপি নেতৃত্বের বক্তব্য, ‘বিক্ষুব্ধ জনতা’ ব্যানারে মিছিল করে এসে বিক্ষোভকারীরা সাংসদের বাড়ির সামনে জড়ো হন। সেখান থেকেই বাড়ি লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা ছোড়া হয়। 

মাত্র ৪ বছরেই শুদ্ধ উচ্চারণে গায়ত্রী মন্ত্র পাঠ প্রিয়াঙ্কা কন্যার, মুগ্ধ নেটদুনিয়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

কলকাতাতে বিয়ে, কালিম্পং-য়ে বৌভাত, মিমির বিয়েতে রাজকীয় আয়োজন

বল ট্যাম্পারিং কাণ্ডে বিপাকে প্যাট কামিন্স, অজি অধিনায়ককে বাড়িতে ঘিরে ধরল সাংবাদিকরা

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন