মাত্র ৪ বছরেই শুদ্ধ উচ্চারণে গায়ত্রী মন্ত্র পাঠ প্রিয়াঙ্কা কন্যার, মুগ্ধ নেটদুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শৈশবেই মায়ের মুখে শোনা মন্ত্র নিজের কণ্ঠে আওড়াচ্ছে একরত্তি মেয়ে। তাও আবার এমন সাবলীল উচ্চারণে, যা শুনে মুগ্ধ না হয়ে উপায় নেই। মাত্র চার বছর বয়সেই গায়ত্রী মন্ত্র পাঠ করে সকলের নজর কেড়েছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের মেয়ে মালতী মেরি। মায়ের কোলে বসে একমনে মন্ত্র পাঠ করছে সে। মেয়ের মুখে এমন সুন্দর উচ্চারণ শুনে আনন্দ ধরে রাখতে পারেননি প্রিয়াঙ্কাও। সমাজমাধ্যমে সেই মিষ্টি মুহূর্ত ভাগ করে নিতেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

সম্প্রতি ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে কাটানো কয়েকটি মুহূর্তের ছবি ও ভিডিও ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা। সেখানেই দেখা গিয়েছে, বাড়ির মন্দিরের সামনে মায়ের কোলে বসে রয়েছে মালতী। একমনে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করছে সে। ‘ওঁ ভূর্ভুবঃ স্বঃ’ দিয়ে শুরু করে বেশ সাবলীল ভাবেই মন্ত্রের বাকি অংশ পাঠ করে ছোট্ট মালতী। মেয়ের মুখে মন্ত্র শুনে আপ্লুত অভিনেত্রী। ভিডিওর শেষে মেয়ের প্রশংসা করে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, ‘সো বিউটিফুল’। এই ছোট্ট মুহূর্তই মন কেড়েছে অনুরাগীদের। শুধু গায়ত্রী মন্ত্র পাঠ নয়, প্রিয়াঙ্কার ভাগ করে নেওয়া বাকি ছবিতেও ধরা পড়েছে পরিবারের সঙ্গে কাটানো নানা মুহূর্ত। কখনও সমুদ্রের ধারে খেলায় মেতেছে মালতী, কখনও আবার বালির উপর নিজের মতো করে নকশা তৈরি করছে সে। ছবিতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কার মা মধু চোপড়াকেও।

 

View this post on Instagram

 

আরও পড়ুনঃ কলকাতাতে বিয়ে, কালিম্পং-য়ে বৌভাত, মিমির বিয়েতে রাজকীয় আয়োজন

বিদেশে থাকলেও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মেয়ের পরিচয় করিয়ে দিতে বরাবরই আগ্রহী প্রিয়াঙ্কা। বিভিন্ন ভারতীয় উৎসবও মেয়েকে সঙ্গে নিয়ে পালন করেন অভিনেত্রী। অন্যদিকে, নিক জোনাসও চান, তাঁদের মেয়ে ভারতীয় ও পাশ্চাত্য-দুই সংস্কৃতিতেই সমৃদ্ধ হোক।  

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মিনি চিজি পকেট দোসা, রইল সহজ রেসিপি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

গোপালগঞ্জে বিএনপি সাংসদের বাড়িতে হামলা, অগ্নিগর্ভ বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে ৪

কলকাতাতে বিয়ে, কালিম্পং-য়ে বৌভাত, মিমির বিয়েতে রাজকীয় আয়োজন

বল ট্যাম্পারিং কাণ্ডে বিপাকে প্যাট কামিন্স, অজি অধিনায়ককে বাড়িতে ঘিরে ধরল সাংবাদিকরা

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন