অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে অশান্তি, ট্রেনে বাসে আগুন!

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত বাংলাদেশ। দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক হিংসা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা সামনে আসছে। কোথাও রাজনৈতিক নেতার বাড়িতে আগুন কোথাও সরকারি দফতর ও ব্যাঙ্কে হামলা আবার কোথাও বাস, ট্রাক থেকে শুরু করে ট্রেনের অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। একই সঙ্গে গ্রামীণ ব্যাঙ্কের একাধিক শাখাতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। সব মিলিয়ে অন্তত ২৩টি জেলা থেকে নাশকতার খবর মিলেছে।

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছিল। বৃহস্পতিবার সেই উত্তেজনা আরও তীব্র আকার নেয়। বিভিন্ন জায়গায় সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত করার চেষ্টা করা হয়। কোথাও রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করা হয়েছে, কোথাও আবার যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দুটি ট্রেনের কোচেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে খবর। গোপালগঞ্জে পরিস্থিতি বিশেষভাবে উত্তপ্ত হয়ে ওঠে। বৃহস্পতিবার দুপুরে মুকসুদপুর থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। তার আগে সকালে কাশিয়ানিতে বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা ও ভাঙচুরের পর অগ্নিসংযোগের অভিযোগ ওঠে আওয়ামি লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। পাশাপাশি একাধিক সরকারি দফতর, বিএনপির কার্যালয় এবং গ্রামীণ ব্যাঙ্কের অফিসেও হামলার খবর সামনে এসেছে। চট্টগ্রামের আনোয়ারায় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মো. জুনায়েত চৌধুরী ঘটনার কথা স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। অন্যদিকে, চট্টগ্রামের বাঁশখালীতে রাস্তার উপর গাছ ফেলে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেন ছাত্রলিগের নেতা-কর্মীরা বলে অভিযোগ।

আরও পড়ুন: এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে দু’টি গাড়িরই ব্যাপক ক্ষতি হয়েছে। তবে বাস ও ট্রাকের যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। নাশকতার আঁচ পড়েছে রেল পরিষেবাতেও। ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ১২টা ১৫ মিনিট নাগাদ জারিয়া-ময়মনসিংহ রেলপথের বিসকা স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। আগুনে ট্রেনের ১৮৯৬ নম্বর কোচের দু’টি আসন পুড়ে যায়। গৌরীপুর জংশনের স্টেশনমাস্টার আতাউর রহমানের দাবি, রাতের ট্রেনে যাত্রীসংখ্যা কম ছিল। প্রাথমিকভাবে নাশকতার উদ্দেশ্যেই আগুন লাগানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাওয়া খবর অনুযায়ী, গোপালগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, গাজিপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও রাজবাড়িতে অশান্তির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা বাড়লেও একাধিক জায়গায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে।

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অনলাইন শপিংয়ের অভ্যাস রয়েছে? জেনে নিন এই ৭ সহজ টিপস

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন