বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গাদের উপর দীর্ঘদিনের অত্যাচার, নির্বিচারে হত্যা এবং দেশছাড়া করার অভিযোগ ঘিরে আন্তর্জাতিক মহলে ফের আলোচনার কেন্দ্রে মায়ানমার। সংখ্যালঘু এই জনগোষ্ঠীর উপর সেনাবাহিনীর অভিযানের ঘটনায় আন্তর্জাতিক ন্যায় আদালতে (ICJ) দায়ের হওয়া মামলায় গুরুত্বপূর্ণ রায় সামনে এসেছে বলে দাবি করা হয়েছে। অভিযোগ, রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দমনপীড়ন চালানো হয়েছিল। সেই অভিযানে বহু মানুষের মৃত্যু হয়, ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন লক্ষ লক্ষ রোহিঙ্গা। 

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত রাষ্ট্রপুঞ্জের শীর্ষ আদালত ICJ-তে এই মামলাটি দায়ের করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ২০১৯ সালে তাদের অভিযোগ ছিল, ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে মায়ানমার। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে সেনাবাহিনী অভিযান চালিয়েছিল বলেও অভিযোগ করে গাম্বিয়া। এই ধরনের হিংসা বন্ধ করা এবং অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়। মায়ানমারের পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছিল। তাদের বক্তব্য ছিল, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্যরা পুলিশের বিভিন্ন চৌকিতে হামলা চালানোর পরই নিরাপত্তার স্বার্থে সেনা অভিযান শুরু হয়। কিন্তু সেই অভিযানে সাধারণ মানুষের উপর ব্যাপক অত্যাচার, হত্যা এবং যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসে। প্রায় ৭ লক্ষ ৩০ হাজার রোহিঙ্গাকে দেশ ছেড়ে পালাতে হয়। তাঁদের বড় অংশ আশ্রয় নেন বাংলাদেশে।

আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে অশান্তি, ট্রেনে বাসে আগুন!

মামলায় গাম্বিয়ার তরফে পেশ করা অভিযোগে বলা হয়, রোহিঙ্গাদের উপর পরিকল্পিতভাবে একাধিক ধরনের হিংসা চালানো হয়েছিল। নির্বিচারে হত্যা, জোর করে বাস্তুচ্যুত করা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সন্তানধারণে বাধা দেওয়ার মতো অভিযোগও ওঠে। ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের নাগরিক অধিকার খর্ব করে তাঁদের দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো রাখা হয়েছিল বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিরাপদে ও স্বেচ্ছায় দেশে ফেরানোর দাবি উঠেছে। ক্ষতিগ্রস্তদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া, নিখোঁজদের সন্ধান এবং নিহতদের যথাযথ মর্যাদায় সমাধির ব্যবস্থার দাবিও রয়েছে। পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত মানুষদের পুনর্বাসনের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। ICJ-র এই মামলাকে ঘিরে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিও দীর্ঘদিন ধরে সরব। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-সহ বিভিন্ন সংগঠনের দাবি, রোহিঙ্গাদের উপর সংঘটিত অপরাধের নিরপেক্ষ তদন্ত হওয়া এবং দায়ীদের বিচারের মুখোমুখি করা জরুরি। রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া মিলিয়ে ১৩ লক্ষেরও বেশি রোহিঙ্গা ঘরছাড়া। তাদের মধ্যে প্রায় ১২ লক্ষ মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। দীর্ঘদিন ধরে শরণার্থী শিবিরে বসবাস করছেন তাঁরা। নিজেদের দেশে নিরাপদে ফেরার অপেক্ষায় অধীর আগ্রহে দিন গুনছে তাঁরা। 

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে অশান্তি, ট্রেনে বাসে আগুন!

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL