পাসপোর্ট-পরিচয়পত্রের জন্য ফের ঢাকাকে চিঠি হাসিনার, আইনজীবীর মাধ্যমে দিলেন জরুরি বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘদিনের নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু দেশে ফেরার পথে আইনি জটিলতা এবং রাজনৈতিক পরিস্থিতি এখনও বড় বাধা। নিজের দেশে ফেরার জন্য আগেই পাসপোর্ট ও পরিচয়পত্র চেয়ে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছিলেন হাসিনা। তবে তার উত্তর মেলেনি। এর মধ্যেই নতুন করে বাংলাদেশের সরকারের কাছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে বার্তা পাঠালেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। এমনকি বিষয়টি দ্রুত বিবেচনার আর্জিও জানিয়েছেন তিনি। ব্রিটিশ আইনজীবীর মাধ্যমে ঢাকার কাছে দ্বিতীয়বার চিঠি পাঠানোয় নতুন করে চর্চা শুরু হয়েছে বাংলাদেশি রাজনীতিতে। 

গত ৯ নভেম্বর লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওলসের মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের কাছে নতুন পাসপোর্ট এবং ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের আবেদন জানান হাসিনা। কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরেও সেই চিঠির কোনও আনুষ্ঠানিক জবাব মেলেনি। তাই বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফের চিঠি পাঠান তাঁর আইনজীবী। এবার বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে। জানা গিয়েছে, প্রথম চিঠির পর হাসিনার হয়ে কাজ করার ক্ষেত্রে আইনজীবীর অনুমোদন সংক্রান্ত প্রমাণ চেয়েছিল বাংলাদেশ হাই কমিশন। সেই প্রেক্ষিতে দ্বিতীয় চিঠির সঙ্গে হাসিনার স্বাক্ষর করা অনুমতিপত্রও জমা দিয়েছেন স্টিভেন পাওলস। ওই নথিতে হাসিনা তাঁকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার অনুমতি দিয়েছেন। তবে হাসিনার সাক্ষর নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 

দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতকে লেখা চিঠিতে হাসিনার আইনজীবী জানিয়েছেন, ‘তাঁর (শেখ হাসিনা) পক্ষ হয়ে কাজ করার একটি স্বাক্ষরিত অনুমতিপত্র আমি এই চিঠির সঙ্গে সংযুক্ত করছি। আমরা জরুরি ভিত্তিতে আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।’ উল্লেখ্য, ২০২৪ সালের অগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তারপর থেকেই ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে তাঁর পুরনো পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়। এমনকি মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মুজিবকন্যাকে মৃত্যুদণ্ড দেয়। তবে কিছুদিন আগেই ভারত থেকে হাসিনা জানিয়েছিলেন চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন।  দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসাবেই নতুন নথির প্রয়োজন পড়েছে তাঁর।     

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে অশান্তি, ট্রেনে বাসে আগুন!

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

পাসপোর্ট-পরিচয়পত্রের জন্য ফের ঢাকাকে চিঠি হাসিনার, আইনজীবীর মাধ্যমে দিলেন জরুরি বার্তা

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের