বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিচারব্যবস্থার বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অভিষেক  বন্দ্যোপাধ্যায়।   তাঁর বক্তব্যে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আজ শুক্রবার (২০ নভেম্বর) শুনানির সময় রাজ্য ও অভিষেকের আইনজীবীর মধ্যে তীব্র বাদানুবাদে উত্তপ্ত হয়ে ওঠে এজলাস। তবে আদালত অসন্তোষ প্রকাশ করলেও ডিজে মামলায় আপাতত স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য  তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করেছেন।  

ডিজে মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ  ২৯ জানুয়ারি পর্যন্ত  বৃদ্ধি করেছে আদালত। তবে আজ শুনানির শুরু থেকেই অভিষেকের মন্তব্য নিয়ে আপত্তি জানায় রাজ্য। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতের নজরে আনেন,  বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের একটি পোস্টের কথা। তাঁর বক্তব্য, আদালত অবমাননার অভিযোগ ওঠার পরেও কীভাবে অভিষেককে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া যেতে পারে? জবাবে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, বিচারব্যবস্থা সম্পর্কে মন্তব্য করার অভিযোগের ভিত্তিতেই কি অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করা সম্ভব? আদালত অবমাননার বিষয়টি আলাদা আইনি প্রক্রিয়ায় বিবেচিত হতে পারে বলেও স্পষ্ট করেন তিনি।  শুনানিতে বিচারপতি  বলেন, ‘একজন সাংসদ যদি এই ধরনের মন্তব্য করেন, তা হলে তাঁর অনুগামীদের কাছে কী বার্তা পৌঁছোয়? বিচারব্যবস্থার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক।’

আরও পড়ুন: পাসপোর্ট-পরিচয়পত্রের জন্য ফের ঢাকাকে চিঠি হাসিনার, আইনজীবীর মাধ্যমে দিলেন জরুরি বার্তা

অন্যদিকে, অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি নিয়ে রাজ্যের বিরোধিতার জবাবে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ‘দু’টি বিষয় আলাদা। উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে আদালত অবমাননার মামলার প্রক্রিয়া শুরু করা যেতে পারে। তবে সেটা সম্পূর্ণ আলাদা আইনি প্রক্রিয়া।’ অন্যদিকে, অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, তাঁর মক্কেলর আদালত বা বিচারব্যবস্থা সম্পর্কে করা কোনও মন্তব্যকে তিনি সমর্থন করেন না। তবে সংশ্লিষ্ট বক্তব্যের বিষয়ে অভিষেকের সঙ্গে কথা না বলে তিনি কিছু বলতে পারবেন না বলেও জানান।

 

পাসপোর্ট-পরিচয়পত্রের জন্য ফের ঢাকাকে চিঠি হাসিনার, আইনজীবীর মাধ্যমে দিলেন জরুরি বার্তা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের