মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনের অন্যতম কঠিন সময়ের মুখোমুখি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  সবচেয়ে কাছের মানুষ মা’কে হারালেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) উত্তরাখণ্ডের পৌড়ি গাড়ওয়াল জেলার পঞ্চুর গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।    

জানা গিয়েছে,  দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সাবিত্রী দেবী। যোগী আদিত্যনাথের ভাই মহেন্দ্র খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, তাঁদের মা শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ সকাল ১১টা ৫০ মিনিটে প্রয়াত হয়েছেন।   উত্তরাখণ্ডের পঞ্চুর গ্রামেই থাকতেন সাবিত্রী দেবী। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিনি। ছিলেন একজন সাধারণ গৃহবধূ। সাত সন্তানের মা সাবিত্রী দেবীর চার ছেলে ও তিন মেয়ে। তাঁদেরই এক সন্তান অজয় সিং বিস্ত, যিনি পরবর্তীকালে যোগী আদিত্যনাথ নামে পরিচিতি পান। রাজনীতির ব্যস্ততা এবং উত্তরপ্রদেশের মতো বৃহৎ রাজ্যের প্রশাসনিক দায়িত্ব সামলানোর কারণে পরিবারের থেকে অনেকটাই দূরে থাকতে হয় যোগী আদিত্যনাথকে। তবে মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই ছিল আবেগের।  গত কয়েক মাসে বেশ কয়েকবার সাবিত্রী দেবীর স্বাস্থ্যের অবনতি হয়েছিল। সেই সময়  যোগী  হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেছিলেন।

আরও পড়ুন: মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

শনিবার (২১ নভেম্বর) হরিদ্বারে সাবিত্রী দেবীর শেষকৃত্য অনুষ্ঠিত হতে পারে বলে জানা গিয়েছে। সেখানে থাকতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পুলিশ ও জেলা প্রশাসন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে পৌরি গাড়োয়ালের এসএসপি সর্বেশ পানওয়ার জানিয়েছেন।  

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন