সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যেতে পারে বাজি ফাটানো! বড় সিদ্ধান্তের ইঙ্গিত বম্বে হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সম্পূর্ণ নিষিদ্ধ হতে চলেছে আতশবাজি। ভবিষ্যতে আর কেউই হয়তো বাজি পোড়াতে পারবেন না। এমনই কড়া নিষেধাজ্ঞার ইঙ্গিত দিল বম্বে হাইকোর্ট। ক্রমাগত বায়ুদূষণ ও শব্দদূষণে লাগাম টানতে এবার আরও কঠোর পদক্ষেপের পথে হাঁটতে পারে আদালত। দীপাবলিতে বারবার সতর্ক করা সত্ত্বেও নির্ধারিত সময়সীমা ও  বিধিনিষেধ অমান্য করে আতশবাজি ফাটানোর ঘটনা সামনে আসার পর পরই এমন ভাবনাচিন্তা বিচারপতিদের। 

বিচারপতি জি এস কুলকার্নি ও বিচারপতি ডঃ নীলা গোখলের ডিভিশন বেঞ্চে মুম্বইয়ের বায়ুদূষণ সংক্রান্ত স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছিল। সেখানে আদালত জানায়, দীপাবলির সময় বায়ুর গুণমান দ্রুত খারাপ হয়েছিল , সেই সময় পুলিশ ও পুরসভা বিধিনিষেধ কঠোরভাবে জারি করতে পারেনি।এর আগে শহরের দূষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুম্বইকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করেছিল আদালত। শুধু দূষণ নয়, আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেন বিচারপতিরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে বিচারপতি কুলকার্নি জানান, দীপাবলিতে শহরে ৩৩২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।

আরও পড়ুনঃমা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

পাশাপাশি কোথাও কোথাও রাত ৩টে পর্যন্ত বাজি ফাটানোর অভিযোগও সামনে এসেছে।এই পরিস্থিতিতে  আতশবাজি পোড়ানো সম্পূর্ণ বন্ধ করার সম্ভাবনার কথা জানিয়েছে আদালত। বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নির্দিষ্ট জায়গায় জনসাধারণের জন্য আতশবাজির প্রদর্শনী আয়োজন করা হয়, মুম্বইতেও তেমন ব্যবস্থা করা যেতে পারে বলে মত বিচারপতিদের। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি হয়নি।

আমেরিকার পর কানাডারও মোস্ট ওয়ান্টেড তালিকায় গোল্ডি ব্রার, মাথার দাম ১.৬৩ কোটি

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বিশ্ব রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন