আমেরিকার পর কানাডারও মোস্ট ওয়ান্টেড তালিকায় গোল্ডি ব্রার, মাথার দাম ১.৬৩ কোটি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক স্তরে ক্রমশ বাড়ছে গ্যাংস্টার গোল্ডি ব্রারের বিরুদ্ধে তদন্তের চাপ। বৃহস্পতিবার তাকে দেশের ২৫ জন মোস্ট ওয়ান্টেডের অন্যতম বলে ঘোষণা করেছে কানাডা সরকার। শুধু তাই নয়, গোল্ডির সন্ধান দিতে পারলে আড়াই লক্ষ কানাডিয়ান ডলার পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৩ লক্ষ টাকা।

গোল্ডি ব্রারের প্রকৃত নাম সতীন্দরজিৎ সিংহ। ২০২৩ সালে কানাডার উইনিপেগে সুখডুল সিংহ গিল ওরফে সুখা দুনেকে হত্যার ঘটনায় তাঁকে খুঁজছে পুলিশ। ওই বছরের সেপ্টেম্বর মাসে হ্যাজেলটনে নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় গিলের। তদন্তে গোল্ডির নাম উঠে আসে। তারপর থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করে রয়েছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে গোল্ডি ব্রার এবং করণবীর সিংহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। তদন্তকারীদের অনুমান, কানাডা ছেড়ে আমেরিকায় আশ্রয় নিয়ে থাকতে পারেন গোল্ডি। তবে শুধু কানাডা নয়, আমেরিকার গোয়েন্দাদের কাছেও দীর্ঘদিন ধরেই ওয়ান্টেড গোল্ডি। চলতি বছরের সেপ্টেম্বর মাসে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই তাঁকে আমেরিকার ১০ জন মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করে। তাঁর খোঁজ দিতে পারলে ১ লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়। ভারতীয় মুদ্রায় সেই অঙ্ক প্রায় ৯৩ লক্ষ টাকা।

আরও পড়ুন: আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

তোলাবাজি, অপহরণ, মাদক কারবার এবং অস্ত্র পাচারের মতো একাধিক গুরুতর অপরাধে বিভিন্ন দেশে গোল্ডির বিরুদ্ধে মামলা রয়েছে। আমেরিকা ও কানাডার পাশাপাশি আরও কয়েকটি দেশের তদন্তকারী সংস্থার নজরেও রয়েছেন তিনি। দুই দেশের গোয়েন্দা ও পুলিশি তৎপরতার মধ্যেই এবার কানাডার মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম ওঠায় গোল্ডি ব্রারকে ঘিরে আন্তর্জাতিক তদন্ত আরও জোরদার হল।

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যেতে পারে বাজি ফাটানো! বড় সিদ্ধান্তের ইঙ্গিত বম্বে হাইকোর্টের

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বিশ্ব রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন