মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু প্রতীক্ষিত গগনযান অভিযানের জন্য আরও দীর্ঘ অপেক্ষা করতে হতে পারে দেশবাসীকে। ২০২৬ সালের শেষেই মহাকাশে প্রথম মানববিহীন মহাকাশযান পাঠানোর পরিকল্পনা ছিল ইসরোর। কিন্তু সেই লক্ষ্যও পূরণ হচ্ছে না, এমনটাই সূত্রের খবর। পিছিয়ে যেতে পারে উৎক্ষেপণের সময়।  

সূত্রের খবর, একের পর এক পরীক্ষার পরেও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় গগনযান অভিযান। ঠিক সেই কারণেই পিছিয়ে যেতে পারে ভারতের প্রথম মানববিহীন মহাকাশযানের উৎক্ষেপণ।  মূলত প্রযুক্তিগত খুঁটিনাটি যাচাই, অতিরিক্ত সিমুলেশন এবং নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষার কারণেই এই বিলম্ব বলে জানা গিয়েছে। ইসরোর (ISRO) এই উচ্চাকাঙ্ক্ষী  অভিযানের সঙ্গে যুক্ত একাধিক শীর্ষ আধিকারিকের সূত্রে এই খবর সামনে এসেছে। তাঁদের দাবি, গগনযান প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে মহাকাশযান এবং উৎক্ষেপণযানকে চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনও বাকি রয়েছে। মহাকাশে মানুষের জীবন নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ইসরো। তাই নির্ধারিত সময়ের চেয়ে নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২৭ সালের ফেব্রুয়ারির আগে মহাকাশে পাড়ি দিচ্ছে না ভারতের স্বপ্নের গগনযান।  

কী রয়েছে এই প্রথম মানববিহীন অভিযানে?

গগনযানের প্রথম মানববিহীন অভিযান G1-এ মহাকাশে পাঠানো হবে ইসরোর তৈরি অর্ধমানবাকৃতির রোবট ‘ব্যোমমিত্র’ (Vyommitra)। এই অভিযানের মূল উদ্দেশ্য মহাকাশযানের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা। বিশেষ করে মানববাহী উৎক্ষেপণযান HLVM3, ক্রু মডিউল, জীবনধারণের সহায়ক প্রযুক্তি এবং পৃথিবীতে নিরাপদে ফিরে আসার ব্যবস্থাগুলি খতিয়ে দেখা হবে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন আগেই জানিয়েছিলেন, গগনযান অভিযানের জন্য প্রায় ৮ হাজার পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে উপগ্রহ উৎক্ষেপণের তুলনায় এই অভিযানের গুরুত্ব অনেক বেশি। কারণ, ভবিষ্যতে এই মহাকাশযানেই মহাকাশচারীরা পাড়ি দেবেন। তাই প্রতিটি ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিশ্চিত করা জরুরি।

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কসবায় বাড়িতে চুরি, গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

অভাবের তাড়নায় ২০ দিনের সদ্যোজাতকে বিক্রির চেষ্টা, আটক মা ও প্রতিবেশী

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ