ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: দার্জিলিং ও কালিম্পংয়ের নানা দাবি নিয়ে ফের নবান্নে হাজির হলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। আজ শুক্রবার (২০ নভেম্বর) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে পাহাড়ের বিভিন্ন জনস্বার্থমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। বিমলের সঙ্গে বৈঠকে ছিলেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি, দার্জিলিং-এর বিধায়ক নোমান রাই এবং কালিম্পংয়ের তোপডেন ভুটিয়া। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই পাহাড়ের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি পাহাড়ে এইমস এবং ক্যানসার হাসপাতাল তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। শুক্রবারের বৈঠকে সেই উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলির পাশাপাশি বেশ কয়েকটি পুরনো সমস্যাও তুলে ধরেন মোর্চা নেতৃত্ব।

সূত্রের খবর, বৈঠকে ‘ফরাস’ বন্দোবস্ত এবং ডিআই তহবিলের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি জিটিএ-র আগের মেয়াদে বিভিন্ন দফতরে নিযুক্ত ১৩৬ জন স্বেচ্ছাসেবক শিক্ষকের ভবিষ্যৎ নিয়েও মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের বক্তব্য জানান বিমলরা। গোর্খাল্যান্ড পার্সোনেল সদস্যদের কর্মসংস্থান এবং শহিদ পরিবারের সদস্যদের জন্য সরকারি সুযোগ-সুবিধার দাবিও তোলা হয়। এ ছাড়াও দার্জিলিংয়ে জল জীবন মিশন ও অমৃত যোজনার কাজে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হন প্রতিনিধি দলের সদস্যরা। ওই অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে বলে জানা গিয়েছে। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষের বিভিন্ন সমস্যাও আলোচনায় উঠে আসে।

আরও পড়ুন: শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে বিমল গুরুংয়ের এই সাক্ষাৎ নতুন নয়। এর আগে সেপ্টেম্বর মাসেও শুভেন্দুর সঙ্গে দেখা করেছিলেন তিনি। তার আগে জুলাইয়ের শেষ সপ্তাহে কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বিমল ও রোশন গিরি। সে বার ৭ অক্টোবর মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তাঁরা। কয়েক মাসের ব্যবধানে ফের নবান্নে এই সাক্ষাৎ ঘিরে পাহাড়ের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কসবায় বাড়িতে চুরি, গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো