বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাবকে অপমান করার কথা কিছুতেই ভুলতে পারছিল না ছেলে। মনে মনে পুষে রেখেছিল প্রতিশোধের আগুন। সেই আক্রোশ থেকেই এক ব্যক্তিকে খুনের ছক কষে সে। মদ্যপানের অছিলায় তাকে ডেকে নিয়ে যায় গ্রামের নির্জন রাস্তায়। তারপর খুন করে এক ব্যক্তিকে। চাঞ্চল্যকর এই ঘটনা রাজস্থানের আজমেঢ়ের। ঘটনায় ২০ বছরের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার এক নাবালক বন্ধুও এই খুনে জড়িত বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাকেশ রেগর। বয়স ৩৫ বছর। আজমেঢ়ের সাওয়ার থানা এলাকার টাঙ্কাওয়াস গ্রামের বাসিন্দা ছিলেন সে। দীপাবলির আগে রাকেশের সঙ্গে অভিযুক্ত অজয় কুমার রেগরের বাবা সোহনলালের বচসা হয়েছিল। সেই সময় অজয়ের বাবাকে অপমান করা হয় বলে অভিযোগ। বাবার অপমানের বদলা নিতেই রাকেশকে খুনের পরিকল্পনা করে অজয়।  পুলিশ সূত্রে খবর , বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন রাকেশ। সেই সময় অজয় ও তার এক নাবালক বন্ধু মদ্যপানের প্রলোভন দেখিয়ে রাকেশকে সঙ্গে নিয়ে যায়। গ্রামের কিছুটা দূরে নির্জন  রাস্তায় তিন জন মদ্যপান করে। অভিযোগ, রাকেশ বাইকে ওঠার চেষ্টা করলে অজয় তাকে ফেলে দেয়। এরপর প্রায় তিন কেজি ওজনের পাথর দিয়ে তার বুকে, মুখে ও থুতনিতে একাধিকবার আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাকেশের।

আরও পড়ুনঃ ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খুনের পর দেহ ও বাইক ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাটিকে পথদুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল বলে পুলিশের অনুমান। তবে মৃতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অজয়কে গ্রেফতার করে পুলিশ।ঘটনার তদন্ত চলছে।

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের